Thursday, 24 December 2020

নদী কথা- নরসুন্দা নদী বা নাগচিনি নদী

 


বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার একটি নদী। কিশোরগঞ্জ জেলা শহর এবং নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলা শহর এ নদীর তীরে অবস্থিত। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৮০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নরসুন্দা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৪২
ইতিহাসবিদদের মতে, এ নদীকে কেন্দ্র করেই কিশোরগঞ্জ শহর গড়ে ওঠে। এ নদী দিয়েই ঈশা খাঁ (১৫২৯-১৫৯৯) এগারসিন্ধুর থেকে জঙ্গলবাড়িতে নৌবিহারে এসেছিলেন।

নদীটির ইতিহাস হয়ে আছে ‘জীবন্ত’ আর নদীটি বর্তমান হয়ে গেছে ‘মৃত’। কোনোমতে অস্তিত্ব নিয়ে শুধুমাত্র টিকে আছে কঙ্কালসদৃশ নরসুন্দা নদীর নামটিই।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...