Thursday, 24 December 2020

নদী কথা- পাগলা নদী।

 


পাগলা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৪৩ কিলোমিটার, প্রস্থ ৯০ মিটার এবং গভীরতা ৪.৫ মিটার যা কানসাট এলাকায় পরিমাপকৃত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পাগলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৯।
ভারত হতে উৎপন্ন হয়ে নদীটি বাংলাদেশের উত্তরাংশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গঙ্গার পূর্ব দক্ষিণ অঞ্চল থেকে বেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক ও মহদিপুরের পাশ দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের ভেতরে মহানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...