Wednesday, 6 September 2023

পরিবর্তন

 সকালে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছিলো দেখে শ্রাবণী তাড়াহুড়ো করে গোসল করে কাপড় গুলো না ধুয়েই অফিসে চলে যায়। আমি শ্রাবণীর ভেজা কাপড়গুলো ধুয়ে ছাদে যখন শুকাতে নিয়ে যাই তখন দেখি আমার পাশের ফ্ল্যাটের আনোয়ার ভাই ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে। আমি দড়িতে যখন শ্রাবণীর ভেজা শাড়িটা মেলে দিচ্ছিলাম আনোয়ার ভাই আমায় দেখে মুচকি হেসে বললো,

~ পিয়াস ভাই, আপনায় একটা কথা বললে কিছু মনে করবেন?
আমি বললাম,
-- বলেন কি বলবেন
আনোয়ার ভাই হাসতে হাসতে বললেন,
~ ভাই, আপনি পুরুষ মানুষতো না কি? কিছু মনে করবেন না, আপনাকে আমার কোনো এংগেলে পুরুষ মানুষ মনে হয় না
কথাটা শুনে আমি এই বিষয়ে কিছু না বলে বললাম,
-- ভাই আমি যাই। বাসায় আমার কিছু কাজ আছে
আনোয়ার ভাই তখন বললো,
~বাসায় গিয়ে তো মিয়া মেয়েদের মত থালাবাসন পরিষ্কার করবেন আর ঘর ঝাড়ু দিবেন
আমি তখন হেসে বললাম,
-- শুধু থালাবাসন আর ঘর পরিষ্কার না দুপুর আর রাতের জন্য রান্নাও করতে হবে
আমার কথা শুনে আনোয়ার ভাই মনে হয় কিছুটা রেগে গেলো। উনি তখন বললেন,
~যান মিয়া, মেয়েদের কাজ করেন গিয়ে। হাফলেডিস কোথাকার
আমি আর কিছু না বলে চুপচাপ নিচে নেমে আসলাম। আমাদের সমাজের কিছু মানুষ এখনো ঘরের কাজ গুলোকে শুধু মেয়েদের কাজ মনে করে। ৬ বছর প্রেম করার পর আমি শ্রাবণীকে বিয়ে করি। আর বিয়ের পর দুইজনেই চাকরিতে জয়েন করি। দুই বছর চাকরি করার পর আমি কিছু কারণে চাকরিটা ছেড়ে দেই। এখন আপাতত বাসায় আছি বাসার কাজ কর্ম করছি আর নতুন চাকরির জন্য চেষ্টা করছি।
ঘর গোছানোর কাজ যখন শেষ তখন শ্রাবণী ফোন দিয়ে বললো,
- পিয়াস, রাতে দেশি মুরগি আর জাম আলু দিয়ে পাতলা ঝোলের তরকারি খেতে ইচ্ছে করছে।
আমি মুচকি হেসে বললাম,
-- ঠিক আছে আমি রান্না করছি...
---
-----
বাইক নিয়ে ৪০ মিনিট ধরে শ্রাবণীর অফিসের সামনে দাঁড়িয়ে আছি অথচ শ্রাবণীর আসার নাম নেই। তাছাড়া শ্রাবণীর ফোনের সুইচ-অফ। মনে মনে ভাবলাম ও হয়তো মিটিংয়ে আছে আসতে দেরি হবে। তাই পাশের চায়ের দোকান থেকে একটা সিগারেট কিনে মনের সুখে কয়েক টান দিতেই খেয়াল করি শ্রাবণী আমার সামনে রাগি চোখে তাকিয়ে আছে। রাগলে শ্রাবণীর নাকে বিন্দু বিন্দু ঘাম জমে যায় আর ফর্সা চেহারাটা একদম গোলাপি হয়। খুব অদ্ভুত রকম সুন্দর লাগে তখন। আমি সিগারেটটা দূরে ফেলে দিয়ে বললাম,
--ভুল হয়ে গেছে, এই কান ধরছি আর জীবনেও কখনো খাবো না। এইবারের মত মাফ করে দাও
বাইক চালানোর সময় শ্রাবণী আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বললো,
- পিয়াস, তোমায় আমি প্রচন্ডরকম ভালোবাসি। তোমার কিছু হলে আমি সত্যি মরে যাবো
আমি বললাম,
-- আরে পাগলি, আমি জানি তো তুমি আমায় প্রচন্ড ভালোবাসো
শ্রাবণী তখন আমার পিঠে সমানে কিল ঘুষি মেরে বলতে লাগলো,
- জানিস তাহলে সিগারেট খাস কেন? আমি চোখের থেকে আড়াল হলেই তুই সিগারেট খাস
আমি হাসতে হাসতে বললাম,
-- ছিঃ ছিঃ স্বামীকে তুই করে বলতে নেই
শ্রাবণী তখন আমায় আবার শক্ত করে জড়িয়ে ধরে বললো,
-পুরোনো অভ্যাস তো...
---
----
কুরবানী ঈদের ৯ দিন আগেই আমি শ্রাবণী গ্রামের বাড়ি এসে পরেছি। বাবার হাতে কুরবানীর গরু কিনার জন্য টাকা দিতেই বাবা অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো,
~ আমি বেহালাল রোজগারের টাকা দিয়ে গরু কুরবানী দিতে পারব না?
আমি অবাক হয়ে বললাম,
-- বেহালাল বলছো কেন বাবা?
বাবা তখন রেগে গিয়ে বললো,
~নিজে বাসায় মেয়েদের মত বসে থেকে বউকে দিয়ে রোজগার করাচ্ছো। লজ্জা করে না বউয়ের টাকা দিয়ে চলতে?
আমি তখন বাবাকে বললাম,
-- এইখানে লজ্জার কি আছে? স্ত্রী যদি সংসারের হাল ধরে তাহলে সমস্যা কি? আর মেয়ে মানুষ টাকা ইনকাম করলেই সেটা বেহালাল হবে এটা কেমন কথা?
বাবা আরো রেগে গিয়ে বললো,
~তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমার বউয়ের টাকায় আমি কুরবানী দিবো না
বাবার কথা গুলো সহজে মেনে নিতে পারছিলাম না। তাই আমি আর শ্রাবণী ঈদ না করেই ঢাকায় আবার এসে পরি। বিকালের দিকে বেলকনির গ্রীল ধরে যখন বাহিরে তাকিয়ে ছিলাম তখন হঠাৎ শ্রাবণী এসে বললো,
- তোমার একটা ভালো চাকরি হলেই আমি আমার চাকরিটা ছেড়ে দিবো।
আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম,
-- কেন?
শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছতে মুছতে বললো,
- তোমায় কেউ বাজে কথা বললে আমার খুব কষ্ট হয়
আমি শ্রাবণীকে কাছে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললাম,
-- সমাজের কিছু মানুষ খারাপ কথা বলবেই। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কথা গুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে। দেখো একদিন সমাজের সকল মানুষ বুঝবে আর সেদিন এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে
এমন সময় আনোয়ার ভাইয়ের ফ্ল্যাট থেকে ভাবীর চিৎকারের শব্দ শুনে আমি শ্রাবণী দৌড়ে উনাদের ফ্ল্যাটে গেলাম৷ গিয়ে দেখি আনোয়ার ভাই উনার স্ত্রীকে মারছেন। আমি আনোয়ার ভাইয়ের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বললাম,
-- আরে, আপনি ভাবীকে মারছেন কেন?
আনোয়ার ভাই রেগে গিয়ে বললো,
~ আমি পুরুষ তাই আমি আমার স্ত্রীকে মারছি। আপনার মতো হাফলেডিস না যে ঘরে বসে মেয়েদের কাজ করবো আর বউয়ের ইনকাম খাবো
আমি উনার কথা শুনে বললাম,
-- তারমানে নিজের পুরুষত্ব প্রমাণ করার জন্য স্ত্রীর গায়ে হাত তুলতে হবে?
আনোয়ার ভাই যখন আমায় কিছু বলতে যাবে তখন শ্রাবণী রেগে গিয়ে বললো,
- আপনার নিজেরও তো একটা মেয়ে আছে। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পর আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে মেরে তার পুরুষত্বের প্রমাণ দেয় তখন আপনার কেমন লাগবে?
শ্রাবণীর কথা শুনে আনোয়ার ভাই একদম চুপ হয়ে আছে। শ্রাবণী তখন আনোয়ার ভাইয়ের কাছে গিয়ে বললো,
- আমার স্বামীর পুরুষত্ব নিয়ে যদি আপনার সন্দেহ হয় তাহলে একটা কাজ করেন। নিজের---
শ্রাবণী আনোয়ার ভাইয়ের কানে কানে কি যেন একটা বললো। আনোয়ার ভাই কথাটা শুনে মাথা একদম নিচু করে আছে। আমি রুমে এসে অবাক হয়ে শ্রাবণীকে বললাম,
-- তুমি কানে কানে কি এমন বললে যে আনোয়ার ভাই একদম মাথা নিচু করে ফেললো?
শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে বললো,
- খারাপ কথা গুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হয় না। প্রতিটা খারাপ কথা গুলোর জন্য প্রতিবাদ করতে হয়। যেন নেক্সট টাইম এই খারাপ কথাগুলো বলার আগে দ্বিতীয়বার ভাবে। সমাজ এমনি এমনি কখনোই পরিবর্তন হবে না। প্রতিটা খারাপ কাজ আর খারাপ কথার সঠিক জবাব দিতে পারলে সমাজ এমনিতেই পরিবর্তন হবে

মাতাল

 এক বুড়ো 'বারে' গিয়ে ম দ গিলতো,

.
.
.
আর মা/তা/ল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো।
.
.
.
তাই তার বউ বুড়োকে খুব ঝা/ড়/তো।
.
.
.
একদিন বুড়ো ঠিক করলো আজকে 'বারে' যাওয়ার আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট লাগিয়ে নেবে, তাহলে আর হারাবে না।
.
.
.
রাতের বেলা হেবি করে মা ল টা ল খেয়ে বুড়ো বাসায় ফিরলো।
.
.
.
বুড়িকে টলতে টলতে বলল, 'দেখেছো, আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে।'
.
.
.
বুড়ি বলল, 'চাদর তো ঠিকঠাক আছে। কিন্তু , . .তোমার লু/ঙ্গি কই ...???

শ্বশুর বাড়ি

 বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি।আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো ,হাসি মুখে শালিকা কে বললাম,শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চেয়েও বেশি সুন্দর

🙈
বউ দরজায় দাড়িয়ে শুনে ফেললো।তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ,বউ বলে দিলো যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিনি তুমি শ্বশুর বাড়ি যেতে পাড়বে তার আগে না।
🥺
অফিসের কলিগ শান্তার সাথে হেসে সেদিন দুটো সেলফি তুলেছিলাম।শান্তা আমার আইডি ট্যা'গ করে ফেসবুকে আ'প'লো'ড করে দিলো।বউ সেই ছবিগুলো দেখার পর,সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কেলিয়ে বউয়ের সাথে পুরো ছয়'শো ছবি তুলতে হয়েছিলো।পরের দিন অফিসে যেয়েও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিলোনা।কলিগ শামসুল ভাই বললেন, তার মেয়ের হাত ভেঙ্গে গেছে হসপিটালে ভর্তি কথাটা শুনার পর ও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিলোনা,এই দেখে শামসুল ভাই আমাকে রাম ধলাই দিয়ে চলে গেলেন। সেতো আর জানে না বউয়ের সাথে দাঁত কেলি ছ'শো ছবি তোলার পর আমার মুখ আর বন্ধ হচ্ছে না।
অফিস থেকে ৪দিনের ছুটি পেয়েছি।আজকাল বউয়ের মন মেজাজ ও ভালো।রাতে খেতে বসেছি এমন সময় ডোরবেল বেজে উঠলো বউ গিয়ে দরজা খললো, পাশের ফ্ল্যাটের ভাবি এসেছেন, হাতে একটা বাটি।ভাবি হেসে হেসে আমার বউকে বললেন,ভাই সেদিন ফেস'বুকে পোস্ট দিয়েছিলেন শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে,মেসেঞ্জারে নক দিয়েছিলাম ,ভাই আমার কাছে শুটকি ভর্তা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে নিয়ে এলাম।তারপর বউয়ের হাতে ভর্তার বাটি দিয়ে ভাবি আমাকে একটা বাকাঁ হাসি দিয়ে চলে গেলেন। আর এদিকে আমি মনে মনে দোয়া দরুদ পাঠ করতে শুরু করলাম এবার আমার কি হবে।
তারপর আর কি আজ তিন দিন বউ সকাল সন্ধ্যা শুধু শুটকি ভর্তা দিয়েই ভাত খেতে দিচ্ছে।
😶😒

চাদরে_জড়ানো_চিরকুট

 ট্রেনে বসে বসে স্বামীর ছবির দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাশের সিটের ছেলেটা ঘুমের মধ্যে লতার ঘাড়ে মাথা রাখলো। লতা বেশ বিরক্ত হয়ে গেল, তার মনে হচ্ছে সে ইচ্ছে করে এমনটা করেছে।

তাকে ধাক্কা দিয়ে বললো,

- দয়া করে বসতে দিয়েছি বলে এখন সরাসরি গায়ে পরে শুয়ে যাচ্ছেন কেন?

- স্যরি, আসলে সারারাত ঘুমাতে পারিনি তাই তন্দ্রা লেগে গেছে।

- আপনার নামটা যেন কি?

- রাফসান মাহমুদ।

- তা মাহমুদ সাহেব, আপনি যদি নিজেকে খুব বেশি চালাক মনে করেন তাহলে কিন্তু ভুল। কারণ ছেলেদের এসব অভ্যাস জানি বলেই একাই দুই সিট নিয়েছিলাম। কিন্তু কেন যে তখন দয়া করতে গেলাম, আর এখন আমার মাথা চিবিয়ে খাচ্ছেন।

- ছেলেটা কে?

- কোন ছেলে?

- মোবাইলের গ্যালারিতে যার ছবির দিকে চেয়ে চেয়ে আপনার চোখ ঝাপসা হয়ে গেছে।

- আমার হাসবেন্ড।

- কবে মা/রা গেছে?

- মা/রা যাবে কেন, আশ্চর্য!

- তাহলে এভাবে ম/রা কান্নার দরকার কি?

- আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আর একবার ফালতু কথা বললে আমি আপনাকে সিট থেকে উঠিয়ে দিতে বাধ্য হবো।

- আপনি কি ভুলে যাচ্ছেন যে কিছুক্ষণ আগেই আমি এই সিটের ভাড়া আপনাকে পরিশোধ করে দিয়েছি।

- হা হা হা সমস্যা নেই টাকা ফেরত দিয়ে দেবো।

- আচ্ছা ঠিক আছে আর কোনো কথা বলবো না।

ছেলেটা সত্যি সত্যি চুপ করে রইল। লতা কিছুক্ষণ বাহিরে তাকিয়ে আছে। বিমানবন্দর স্টেশন থেকে সে যখন ট্রেনে উঠে বসে তার কিছুক্ষণ পরেই মাহমুদ এসে তার দিকে তাকিয়ে বলেছিল,

- কেমন আছেন?

লতা অবাক হয়ে বললো,

- কে আপনি?

- আমাকে আপনি চিনবেন না, আসলে আমার খুব জরুরি কাজে চট্টগ্রামে যেতে হবে। তাই আমি ট্রেনে সিট না পেয়েও উঠে গেলাম, যেভাবে হোক আমাকে এই ট্রেনে চট্টগ্রাম যেতে হবে।

- তো এসব আমাকে কেন বলছেন?

- কারণ আমার মনে হচ্ছে আপনার পাশের সিটে কেউ নেই। নিশ্চয়ই আপনি একাই দুটো টিকিট সংগ্রহ করেছেন।

- কীভাবে বুঝলেন?

- খুব স্বাভাবিক, আপনার ব্যাগপত্র এক সিটে রেখেছেন আর নিজে একটাতে বসেছেন। বসার ভঙ্গিতে বোঝা যাচ্ছে দুটো সিটই আপনার কিন্তু মানুষ আপনি একজন।

- আপনার ধারণা সম্পুর্ণ সত্যি এবং আপনার বুদ্ধি বেশ ভালো মনে হচ্ছে। কিন্তু আপনাকে সেই বুদ্ধির পুরষ্কার হিসেবে আমি আমার সিটে বসতে দিতে পারবো না।

- আপনি কীভাবে বুঝলেন আমি আপনার পাশে বসতে চাই?

- গায়ে পরা স্বভাব দেখে।

- দেখুন আমার বোন খুব অসুস্থ তাই আমাকে চট্টগ্রাম যেতেই হবে। আমি আপনার এক সিটের ভাড়া আপনাকে পরিশোধ করে দেবো।

বলাই বাহুল্য, অনেক তর্কের পরে লতা তার পাশের সিটটা তাকে দিল। কারণ এতটুকু কথা বলে তাকে ফাজিল মনে হয়েছে ঠিকই কিন্তু খারাপ বলে মনে হচ্ছে না।

কিন্তু একটু আগে ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ার কারণ বেশ বিরক্ত হয়ে গেছে লতা। ট্রেনের এক স্টাফ কফি নিয়ে এসেছে। মাহমুদ লতার দিকে তাকিয়ে বললো,

- কফি খাবেন?

অনিচ্ছা সত্ত্বেও লতা মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তারপর কফি হাতে নিয়ে দুজনেই চুপচাপ কফি খেতে লাগলো। কফি খেতে খেতে লতা বললো,

- আপনার বোন কি চট্টগ্রামে থাকে?

- না ঢাকাতেই।

- তাহলে সে চট্টগ্রামে কি বেড়াতে গিয়ে অসুস্থ হয়েছে নাকি অন্য কিছু।

- আমার বোন ঢাকা মেডিকেলে ভর্তি আছে এখন।

- তাহলে বললেন যে বোন অসুস্থ তাই আপনাকে চট্টগ্রামে যেতেই হবে।

- হ্যাঁ বোনের জন্যই যাবো। আমার বোনের অবস্থা ভালো না, যেকোনো সময় মা/রা যেতে পারে। কিন্তু তার একটা শেষ ইচ্ছে আছে, আমিও তাকে কথা দিয়েছিলাম।

- কি কথা দিয়েছেন?

- বলেছি আমি যেভাবেই হোক তার ওই ইচ্ছেটা আমি পূরণ করবো। কিন্তু কিছুদিন আগে আমার বোন সু/ই/সা/ই/ড করার চেষ্টা করে। বি𑅃ষা/ক্ত একটা কেমিক্যাল খেয়ে ফেলেছে, কোত্থেকে যোগাড় করেছে জানি না। পেটের মধ্যে পঁচন ধরতে শুরু করেছে, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তবুও সুস্থ হবার সম্ভাবনা মাত্র ১০%

ছেলেটার সঙ্গে এতক্ষন ফাজলামো জাতীয় কথা হলেও এখন মোটামুটি করুণা হচ্ছে লতার। খুব ভয়ঙ্কর একটা ঘটনা কত স্বাভাবিক ভাবে বর্ননা করছে মাহমুদ নামের এই ছেলে।

- লতা বললো, আপনার বোনের বিয়ে হয়েছে?

- না, বিয়ে হয়নি।

- বোনের শেষ ইচ্ছে রাখার জন্য আরও আগে কেন চট্টগ্রামে গেলেন না? তাছাড়া কি এমন ইচ্ছে যেটা চট্টগ্রামে গিয়ে পূরণ করতে হবে।

- ট্রেন থেকে নামার সময় আপনাকে বলবো। আপাতত ওর প্রসঙ্গটা বাদ দেন।

- বোনের জন্য ক/ষ্ট হচ্ছে তাই না?

- হুম। মা-বাবা কেউ নেই, একমাত্র বোন সেও চলে যাচ্ছে না ফেরার দেশে। ক/ষ্ট তো হবেই।

- আপনি বিয়ে করেননি?

- না।

লতা আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। চুপচাপ বসে থেকে কিছুক্ষণ পর বললো,

- আপনার বোনের চিকিৎসার জন্য কত টাকার দরকার?

- অনেক টাকা।

- যদি আমি টাকা দিতে চাই তাহলে আপনার কি সেই টাকায় তার চিকিৎসা করাতে পারবেন?

- না, প্রথমত টাকায় কোনো কাজ হবে না তাহলে আমি আগেই টাকা ব্যবস্থা করতাম। তাছাড়া এই স্বল্প পরিচয়ে আপনি কেন টাকার প্রসঙ্গে চলে গেলেন বুঝতে পারছি না।

- দেখুন টাকাটা যদি আমি দেই তাহলে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে দেবো। আমার বাবা সারাজীবন শুধু টাকা আয় করেছেন আর আমি খরচ করেছি।

- এতো টাকা আপনার তাহলে আমার কাছ থেকে টিকিটের টাকা নিলেন কেন?

- সেটা তো আপনি জোর করে দিলেন।

- ঠাট্টা করলাম। আপনি চট্টগ্রামে কেন যাচ্ছেন?

- খুঁজতে।

- হাসবেন্ডকে খুঁজতে যাচ্ছেন?

- হ্যাঁ।

- যেখানে ভালোবাসা থাকে না সেখানে খুঁজে বের করে কি লাভ বলেন? তারচেয়ে আপনার উচিৎ যে ছেড়ে চলে গেছে তাকে তার মতো থাকতে দেয়া।

- আমি তার সঙ্গে একটা বার মুখোমুখি দাঁড়াতে চাই, চাইলে থানা পুলিশ করতে পারি। সামান্য কিছু টাকা খরচ করলে তাকে দুদিনের মধ্যে আমি চোখের সামনে পাবো৷ কিন্তু আমি সেটা চাই না।

মাহমুদ আর কিছু বললো না। সিট থেকে উঠে বগি থেকে বের হয়ে গেল। লতা ভাবলো হয়তো সে ওয়াশরুমে গেছে। কিন্তু রাফসান মাহমুদের মনের মধ্যে যে খুব নোংরা নি/কৃ/ষ্ট একটা পরিকল্পনা আছে সেটা মাহমুদ ছাড়া কেউ জানে না।

মাহমুদ কি করতে ট্রেনে উঠেছে আর তার মনের মধ্যে কি আছে সেটা যদি লতা জানতো তাহলে সে এতক্ষণে কি করতো সেটা ধারণার বাইরে।

ট্রেনের ওয়াশরুমের সামনে ফাঁকা জায়গায় এসে মাহমুদ তার পরিচিত একটা নাম্বার কল দিল।

সবকিছু ঠিক আছে কিনা আরেকবার নিশ্চিত হয়ে মোবাইল কল কেটে দিয়ে সিটে চলে গেল।

★★

ফেনি স্টেশন পার হয়ে লতা ঘুমিয়ে গেল। লতা ঘুমিয়ে যাবার পরে বেশ সুবিধা হলো মাহমুদের। পকেট থেকে কাগজ-কলম বের করে লতার জন্য একটা চিরকুট লিখে শেষ করলো। আর কিছু সময় পরে সে চট্টগ্রামে পৌঁছে যাবে৷

ট্রেনের মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে সেটা শেষ করে অনেক আগেই নেমে যেতে পারতো। কিন্তু তাকে চট্টগ্রাম যেতে হবে, বাকি কাজটা করতে হবে চট্টগ্রামে। তাই ট্রেন থেকে নামার আগ মুহূর্তে সে ট্রেনের কাজটা শেষ করবে।

চিরকুট লিখে আবারও ওয়াশরুমে গেল মাহমুদ। সিরিঞ্জ ভর্তি কেমিক্যাল বি/ষ ভর্তি করে সেটা সাবধানে পকেটে ভরে নিল। আরেকবার পাশের বগিতে গিয়ে শিকারকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল।

সীতানকুন্ড পার হবার পরে মাহমুদ লতাকে ঘুম থেকে জাগ্রত করলো। লতা বললো,

- চলে এসেছে?

- হুম কাছাকাছি তবে আপনি যদি ওয়াশরুমে যেতে চান তাই আগেই ডেকে তুললাম।

- আচ্ছা।

আরও খানিকক্ষণ কাটলো। এরমধ্যে মাহমুদ উঠে গেল, তারপর মিনিট দশেক পরে আবার ফিরে এসে বসলো। একটু পরে পকেট থেকে চিরকুট বের করে লতার হাতে দিয়ে বললো,

- ঘড়ি ধরে পাঁচ মিনিট পরে আপনি এটা পড়া শুরু করবেন।

লতা বিস্মিত চোখে তাকিয়ে রইল। মাহমুদ তার ডান হাত বাড়িয়ে দিয়ে লতার গাল স্পর্শ করে বললো,

- আপনার সঙ্গে আবারও দেখা হবে। আজকের এই দেখা কাকতালীয় নয় এটা পরিকল্পনা। আমি আপনাকে চিনি, নিজের প্রয়োজনে আপনার সঙ্গে আমি যোগাযোগ করবো। সাবধানে থাকবেন।

মাহমুদ চলে গেল। লতা অপেক্ষা না করে তাড়াতাড়ি চিরকুট পড়তে লাগলো।

ম্যাডাম,

আমি একজন কন্ট্রাক্ট কি/লা/র। টাকার বিনিময়ে মানুষ খু// করা হচ্ছে আমার পেশা। আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন, আপনার সেই স্বামীকে খু/ন করার জন্য আমি ট্রেনে উঠেছি। আমি জানি আপনার গর্ভে তার সন্তান, তবুও তাকে খু/ন করা ছাড়া উপায় ছিল না।

আমার যে বোনটা মৃত্যুর মুখে আছে সে আমার আপন বোন নয়। তার মৃত্যুর জন্য আপনার স্বামী দায়ী। আপনি আপনার স্বামীর আসল পরিচয় জানেন না। জানলে হয়তো তার জন্য এভাবে আপনি ছোটাছুটি করতেন না।

সতেরো দিন ধরে আমি আপনাদের দুজনকে ফলো করছি। মাঝখানে সপ্তাহ খানিক ধরে সে আমার চোখের আড়াল হয়ে যায়। তারপর থেকে পুরোপুরি আপনাকে নজরে রাখতাম কারণ আমি জানি আপনার মাধ্যমে তাকে পাবো।

আপনার প্রতি নজরদারি করতে গিয়ে আমি আপনার তিনজন শত্রু সনাক্ত করেছি। প্রতিনিয়ত তারা আপনাকে হ/ত্যা/র ষড়যন্ত্র করে কিন্তু সময় সুযোগের অপেক্ষা। আপনাকে চট্টগ্রামে নিয়ে যাবার জন্য তো আপনার স্বামী দায়ী তাই না?

সেই তো আপনাকে বলেছে চট্টগ্রামে গেলে তার সঙ্গে দেখা করতে পারবেন তাই না? কিন্তু এটা আপনার জন্য একটা ফাঁদ পাতা হয়েছে। আমি চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে। কিন্তু আপনার স্বামীকে খু/ন করার পর আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা সেটাই ভাবনার বিষয়।

আমার গোলাপি চাদরটা রেখে গেলাম। যদি দেখা করতে ইচ্ছে করে তাহলে সন্ধ্যা বেলা নিমতলা বিশ্বরোড অপেক্ষা করবেন। চট্টগ্রাম রেলস্টেশন আপনার জন্য বিপজ্জনক। স্টেশনে নেমে কিন্তু পুলিশের সহোযোগিতা নিবেন।

আপনার স্বামী আমাদের পিছনের বগিতে W 43 নাম্বার সিটে বসে আছে। এতক্ষণে হয়তো ঘুমের মধ্যে মৃ/ত্যু হয়ে গেছে, সেই কৃতিত্ব আমার।

সাবধানে থাকবেন।

আপনার আগত সন্তানের পিতাকে হ/ত্যা করার জন্য ক্ষমা করবেন। আমি বোনের শেষ ইচ্ছার জন্য এটা করতেই হতো। বাকি কিছু জানার যদি ইচ্ছে করে তাহলে দেখা করিয়েন।

রাফসান মাহমুদ।

ট্রেন থেমে গেছে, সেই সঙ্গে থেমে গেছে লতা। তার যেন বিশ্বাস হচ্ছে না এই চিঠি। সবাই ততক্ষণে ট্রেন থেকে নেমে গেছে। লতা তার ব্যাগটা নিয়ে পিছনের বগিতে গেল। মাহমুদের বলা সিটের কাছে গিয়ে হতবাক হয়ে গেল লতা। তার স্বামী চোখ বন্ধ করে সিটে বসে আছে, মাস্ক পরা হলেও চিনতে অসুবিধা হয়নি লতার।

লতা হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে ধাক্কা দিতেই মৃ/ত শরীরটা একদিকে ঢলে পড়ে গেল।

মায়াবতী

 আমার স্ত্রী তার বাপের বাড়িতে গিয়ে রাতে থাকবে এই ব্যাপারটা আমার পছন্দ মোটেও পছন্দ নয়। এতোই যদি মা বাবাকে দেখার প্রয়োজন হয় তাহলে সকালে যাবে বিকালে চলে আসবে। রাতে থাকার তো কোনো প্রয়োজন দেখি না। সকাল থেকেই আমার স্ত্রী বাপের বাড়ি যাওয়ার বায়না করছে, সে-ই সুবাদে সকালের নাস্তায় আলু পরোটা আর কষা মাং/শ বরাদ্দ হয়েছে। প্লেটে খাবার দিতে দিতে মায়াবতী বললো,

--' আজ কিন্তু আমি মা'/য়ে/র কাছে যাবো। মা/'কে অনেক দেখতে ইচ্ছে করছে। কতদিন হয়ে গেলো মা/'কে দেখি না। "
আলু পরোটা ছিঁড়তে ছিঁড়তে বললাম, " কই রাতেও তো ভিডিও কলে মা/'কে দেখলে, এর থেকে যদি বলতে যে আব্বুকে দেখো না মেনে নেওয়া যেতো। এমন মিথ্যা কথা বললে কি আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি বলো?"
টেবিলের উপর খুব জোরে কিছু রাখার শব্দ হলো, মায়াবতী সেমাইয়ের বাটিটা টেবিলের উপর রেখে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো। মাঝে মাঝে ইচ্ছে হয় টেবিলকে জিজ্ঞেস করি, বাবা তুই আমাকে অ/ভি/শা/প দিস না তো। আমার জন্যই মায়াবতী তোর উপর বাটি প্লেট দিয়ে এতো জোরে আ/ঘা/ত করে। টেবিলের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজের খাওয়ায় মন দিলাম। মেয়েটার রান্নার হাত বেশ দারুণ। খাওয়া শেষ করে মায়াবতী ডাক দিলাম। দুই তিন ডাক দেওয়ার পর কেউ জোরে চি/ৎকা/র করে বললো,
--" কি বলবে বলো। আমি কালা হয়ে যাইনি এখনো।"
আমি মুচকি হেসে ও-র হাতে পাঁচশ টাকার একটা নোট দিয়ে বললাম, " বিকালে বাড়ি চলে আসবে। রাতে কিন্তু থাকা যাবে না। "
মায়াবতী মুখ বেঁকিয়ে চলে গেলো। আমিও মুচকি হেসে অফিসে চলে গেলাম। বাড়ি থেকে অফিস যেতে পঁচিশ মিনিট সময় লাগে হয়তো। অফিসে পৌঁছানোর আগেই বউয়ের কল।
--" আচ্ছা আমি রওনা দিচ্ছি। ফ্রিজে খাবার রাখা আছে, প্রয়োজন হলে গরম করে খেয়ে নিয়েন জনাব। "
--" রাতে খাওয়ার জন্য তুমি শা/শু/ড়ি মা'/য়ে/র রান্না করা খাবার নিয়ে আসবে। রাতে থাকার কথা চিন্তাও করবে না বলে দিলাম। "
--" কি একটা বর আমার কল রিসিভ করে সালামও দেয় না। হুহ! "
--" সাবধানে যেও, আসসালামু আলাইকুম। "
--" ওয়ালাইকুম আসসালাম। "
উনার আমার সাথে কোথাও যেতে গেলে ঘন্টাখানেক সময় লাগে রেডি হতে অথচ এখন দেখো। বুঝি না সব মেয়েরা এমন নাকি শুধু বউরাই এমন। বিকালে দিকে বাড়ি ফিরে দেখলাম মায়াবতী এখনো বাড়িতে আসেনি। বাইরে প্রচন্ড মেঘ করছে, হয়তো বৃষ্টি নামবে নয়তো ঝড় আসবে। সবকিছু গুছিয়ে শশুরবাড়ির দিকে রওনা দিবো বলে ঘর থেকে বের হলাম। আজ মায়াবতী কিছুতেই আসবে না। এ মেয়ে বাপের বাড়ি গেলে আসতেই চায় না। প্রতিবার আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। এবারও হয়তো একা আসবে না। আমাকেই যেতে হবে, তাছাড়া এমন দিনে শা/শু/ড়ি/র হাতে কষা মাং/স আর খিচুড়ি মিস করাও ঠিক হবে না।
ঘর থেকে বের হতে পাশের ফ্লাটের কাকিমা বললেন,
--" এই ঝড়বৃষ্টি আসবে এমন সময় কোথায় যাও?"
--" এই তো কাকি শ/শু/র বাড়ির দিকে, মায়াবতী সকালে গেলো তাই আমি এখন। "
--" কি বউ পা/গ/লা ছেলে রে বাবা তুমি! একদিনও বউ ছাড়া থাকা যায় না?"
--" যে মানুষটা আমাকে গুছিয়ে রাখে তাকে ছাড়া থাকি কি করে বলুন তো!"
কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেলো। আমি মুচকি হেসে রওনা দিলাম। আকাশে মেঘের পরিমাণ বাড়ছে, চারদিকে সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসছে। এমন দিনে খিচুড়ি মিস করাই যাবে না। বাজার থেকে আধা কেজি ডাল আর এক কেজি গরুর মাংস কিনে নিলাম। মানুষ শ/শু/র বাড়িতে মিষ্টি নিয়ে যায়, আমি এইসব নিয়ে যাচ্ছি। শ/শু/র শা/শুnড়ি র ডায়াবেটিস হলো কিনা সেদিকে নজর রাখা দরকার আজ-কাল।
আমার এই স্বভাবটার জন্য প্রায় সকলেই আমাকে নিয়ে সমালোচনা করে, আমি নাকি বউ পা/গ/লা আরো কত কি! কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকদের যে চাইলেই গরুর গোশত আর খিচুড়ি খাওয়া সম্ভব হয় না তা আমি বুঝি। এতো বিবেকহীন এখনো হয়ে পারিনি।
।
পৌছাতে পৌছাতে চারিদিকে অন্ধকার হয়ে এলো, শা/লা বাবু তার বোনকে বলেছে, " আপু তোর বর আজ আর আসবে না। "
--" কেন শা,/লা/বাবু আমি আসলে বুঝি তুমি অখুশি হয়ে যাও। "
--" দেখ আপু তোর বউ পা/গ/লা বর এসে গেছে, "
--" তুমিও বউ পা/গ/লা হবে শা/লা/বাবু, আমার বাতাস লাগছে যে। "
শা/শু/ড়ি মা দৌড়ে এলেন। সকলের সাথে কথা বলছি কিন্তু এর মাঝে মায়াবতীর নিরবতা, আর ও-র ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা স্পষ্ট চোখে পড়ছে।
" মায়াবতী তুমি আমার প্রিয়জন, তবে তার থেকেও বেশি প্রয়োজন। তুমি না থাকলে আমি সকালে নিশ্চিত হয়ে পাঁচ মিনিট বেশি ঘুমাতে পারি না। তিনবেলা সাজানো খাবারও জোটে না। মা বাপ হারা এতিম ছেলেকে তোমার মতো করে কেউই আগলে রাখে না। তাই তোমাকে ছাড়া থাকতেও মন চায় না। "
মনে মনে কথাগুলো বললাম। ও মা মায়াবতী আমার দিকেই তাকিয়ে আছে। বুঝে গেলো নাকি কি বললাম!

আসলেই স্ত্রী কঠিন জিনিস। সারাজীবন সাধনা করলেও আমরা তা বুঝতে পারবো না!

 রুমে বসে ফোন টিপছি।

এমন সময় আমার স্ত্রী মিতু তাড়াহুড়ো করে রুমে ঢুকে বললো,
- পাশের ফ্ল্যাটে নতুন ভাবীকে দেখে আসলাম। অনেক কিউট জানো। আর অনেক সুন্দর সুন্দর শাড়ি পড়ে...
আমি মিতুর কথা শুনে আনন্দিত হয়ে হাসতে হাসতে বললাম,
-- একদম ঠিক বলেছো, ভাবী সত্যি অনেক সুন্দরী। দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। তাছাড়া গলার নিচে একটা কালো তিলও আছে। সেদিন বিকালে ভাবীকে দেখলাম খোলা চুলে নীল শাড়ি পড়ে ছাদে হাটাহাটি করছে। উফফ কি যে সুন্দর লাগছিলো...
মিতু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলো। আমি যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। রাগে মিতু র সারা মুখ লাল হয়ে গেছে। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। মিতু রুম থেকে বের হয়ে গেলো। একটু পর রান্নাঘর থেকে বটি দা'টা এনে বললো,
-দেখো তো এটার ধার ঠিক আছে কি না?
আমি হাতে নিয়ে পরীক্ষা করে বললাম,
-- একদম ঠিক আছে। আজকেই ধার করালে না কি?
মিতু দা টা হাতে নিয়ে বললো,
- হে আজকেই করিয়েছি। আচ্ছা এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাড় থেকে মাথাটা ভাগ হয়ে যাবে না?
আমি বসা থেকে দাঁড়িয়ে বললাম,
-- এইসব কি ভয়ংকর কথা বলছো?
মিতু আমার শার্টের কলার ধরে বললো,
-পাশের বাসার ভাবীর গলার নিচে তিল আছে সেটা তোর চোখে পড়ে আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে সেটা তো তোর কখনো চোখে পড়ে নি।
ভাবী নীল শাড়ি পড়েছিলো সেটা তোর মনে আছে আর আমি যে এই মুহূর্তে নীল শাড়ি পড়ে রয়েছি সেটা তোর চোখে পড়ে না? ভাবীর চেহারা বাচ্চা আর আমি কি বুড়ি হয়ে গেছি?
আমি মাথাটা নিচু করে বললাম,
-- সরি, বাবু...
মিতু রাগে হাঁপাতে হাঁপাতে বললো,
- তোর সরিকে তোর টুট টুট টুট( এটা নিজ দ্বায়িত্বে বুঝে নিতে হবে)
তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা তা না হলে আমি কিন্তু আজ বিধবা হয়ে যাবো...
ক্লাসমেটকে বিয়ে করলে এই এক ঝামেলা। কথায় কথায় তুই তোকারি করে গালিগালাজ করে আর যখন তখন মাঝ রাতে বাসা থেকে বের করে দেয়।
রাত কয়টা বাজে জানি না কারণ আমার হাতে ঘড়ি নেই সাথে মোবাইলও নেই। পকেটে হাত দিয়ে দেখি সিগারেটের প্যাকেট আর লাইটার আছে। জ্বলত সিগারেট ঠোঁটে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মূত্র বির্সজন দিচ্ছি। এখন সময় কেউ একজন পিছন থেকে বলে উঠলো,
- দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক না।
আপি প্যান্টের চিইন লাগতে লাগতে বললাম,
-- প্যান্টটা অনেক টাইট তো তাই বসে সঠিক ভাবে মূত্র বির্সজন দেওয়া যায় না..
লোকটা কিছু না বলে আমার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললো,
- আমি ইমরান , তা ভাই কি বিবাহিত?
আমি কিছুটা অবাক হয়ে বললাম,
-- আমি তুষার , তা আমি যে বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে?
লোকটা মুচকি হেসে বললো,
- এত রাতে বউয়ের দৌড়ানি খেয়ে বিবাহিত পুরুষ বাদে অন্য কেউ বাসা বের হবে না। তা ভাই বউ বাসা থেকে বের করে দিলো কেন?
আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম,
-- ভাইরে, পরস্ত্রীর সৌন্দর্য্যের প্রশংসা করেছিলাম।
আমার কথা শুনে লোকটা বললো,
-আপনারটা না হয় মেনে নেওয়া যায় কারণ কোন স্ত্রী স্বামীর মুখ থেকে অন্য নারীর সৌন্দর্য্যের কথা সহ্য করতে পারে না কিন্তু আমাকে তো ছোট একটা কারণে বাসা থেকে বের করে দিয়েছে।
আমি বললাম,
-- কারণটা কি?
লোকটা একটানে সিগারেটটা শেষ করে বললো,
-আমার বউ নিতু শপিংমল থেকে একটা পারফিউম কিনে এনেছে। আমাকে পারফিউমটা দেখিয়ে বললো, দেখো তো ঘ্রাণটা কেমন? আমি ঘ্রাণ শুকে বললাম, ঘ্রাণটা ভালো আছে কিন্তু আমার কলিগ ফারিয়ার ওর পারফিউমের ঘ্রাণটা দারুণ। এই কথা শুনে আমার বউ প্রথমে পারফিউমের বোতলটা ভাঙলো তারপর আমাকে বাসা থেকে বের করে দিলো। কাল না কি আমায় ডিভোর্স দিবে কারণ আমার না কি চরিত্র ভালো না। আমি না কি কলিগের শরীরের ঘ্রাণ শুকে বেড়াই...
এমন সময় খেয়াল করলাম হাফপ্যান্ট পড়া খালি গায়ের একটা লোক এদিক ওদিক উঁকিঝুঁকি মারছে। আমাদের দেখতে পেয়ে দৌড়ে আমাদের কাছে এসে বললো,
~ভাই আপনারা কেউ কি সেন্টু গেঞ্জি পড়েছেন?
আমি বললাম,
-- হে আমি পড়েছি কিন্তু কেন?
লোকটা বললো,
~তাহলে ভাই, আপনার শার্টটা আমায় দেন। কোন রকম ভাবে আমার লজ্জাটা নিবারণ করি। তারপর সব বলছি।
আমি শার্টটা খুলে দিতেই উনি কোমড়ে পেছিয়ে পড়লেন।তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন,
~আমি সুজন , তা ভাই আপনারা কি বিবাহিত?
আমি আর ইমরান ভাই মুচকি হেসে বললাম,
-- জ্বি ভাই। তা আপনাকে বাসা থেকে বের করে দিবার কারণ?
সুজন ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,
~ আমার বিয়ে হয়েছে ২ বছর হলো। কিন্তু এখনো সন্তানের বাবা হতে পারলাম না। সন্তান হবে কিভাবে, সপ্তাহে ৭ দিনের মধ্যে ৪ দিনেই বউ আমায় বাসা থেকে বের করে দেয়, ২ দিন বউয়ের মাথা ব্যথা থাকে আর একদিন শ্বাশুড়ি বাসায় আসে আর বউ শ্বাশুড়ির সাথে ঘুমায়। আজ মা আমার বউকে বললো ১ বছরের ভিতর যদি নাতি নাতনির মুখ দেখাতে পারে তাহলে মা তার সমস্ত গহনা আমার বউকে দিয়ে দিবে। বউ নিজের ইচ্ছেতেই আমাকে কাছে ডাকলো, অন্তিম মুহূর্তে আবেগে বউকে বলে ফেললাম, আই লাউ ইউ রিয়া , আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমার বউয়ের নাম ছিলো অবন্তী। বউ প্রথমে আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিলো তারপর একের পর এক প্রশ্ন, রিয়া কে। তাই বাধ্য হয়ে সব বললাম, রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিলো আর ওর সাথে একবার মনের ভুলে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলাম। আর এই কথা শুনে বউ সোজা বাসা থেকে বের করে দিলো। প্যান্ট পড়ার সময়টা পর্যন্ত দেয় নি...
রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে আলো ফুটতে লাগলো। এখন বিদায়ের পালা। হঠাৎ ইমরান ভাই আমাদের দুইজনকে বললো,
-ভাই, স্ত্রী লোক সৃষ্টি হয়েছে স্বামীর পাঁজরের বাকা হাড় দিয়ে। এমন আমরা যদি একদিনেই বাঁকা হাড় সোজা করতে চাই তাহলে সেই হাড় ভেঙে যাবে আর যদি সোজা করার চেষ্টা না করি তাহলে সেই হাড় দিনকে দিন আরো বেঁকে যাবে। তাই প্রতিদিন আদর ভালোবাসা যত্ন দিয়ে আস্তে আস্তে সেই বাঁকা হাড় সোজা করতে হবে। আমরা তিন জন আজকে রাস্তায় রাত কাটালাম। বিশ্বাস করেন আমাদের কারো স্ত্রী কিন্তু ১ মিনিটের জন্য হলেও বিছানায় শরীর লাগায় নি। কেউ হয়তো সারারাত বেলকনিতে দাঁড়িয়ে পথ চেয়ে রয়েছিলো, কেউ সারারাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে আর কেউ হয়তো ফজরের আযানের পড়েই স্বামীকে খুঁজতে বের হয়ে গেছে। স্ত্রী লোক ভাই খুব আজব জিনিস। দুনিয়া উল্টে গেলেও স্বামীর ভাগ কাউকে দিবে না...
যখন চলে যাবো তখন সুজন ভাই বললো,
~তুষার ভাই, আপনার শার্টটা কবে দিবো?
আমি মুচকি হেসে বললাম,
-- কোন একদিন মধ্যরাতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। যেহেতু আমরা বিবাহিত। সেদিন না হয় দিয়েন।
গেইট দিয়ে যখন বাসায় ঢুকতে যাবো তখন দেখি মিতু বেলকনির গ্রীল ধরে দাঁড়িয়ে আছে। পরনে নীল শাড়ি আর খোলা চুল। পাশের বাসার ভাবীর থেকে কমপক্ষে হলেও ১০ গুণ বেশি সুন্দর অথচ এই সৌন্দর্য্যটা এতদিন আমার চোখেই পড়ে নি...
সুজন কলিংবেল বাজাতেই অবন্তী দৌড়ে এসে দরজা খুললো। সারা রাত কেঁদে অবন্তী চোখ ফুলিয়ে ফেলেছে। সুজনকে জড়িয়ে ধরে অবন্তী বললো,
- আর যদি কখনো রিয়ার নাম শুনেছি তাহলে কিন্তু খুন করে ফেলবো তোমায়.. ইমরানকে দেখেই নিতু অন্য দিকে হাটা শুরু করলো। ইমরান নিতুকে বললো,
- তুমি কি আমায় খুঁজতেছিলে?
নিতু অন্য দিকে তাকিয়ে বললো,
-- তোমার মত একটা ফাজিলকে খুঁজতে আমার বয়েই গেছে। একটু মোটা হয়ে যাচ্ছি দেখে রাস্তায় হাটাহাটি করছি...
আসলেই স্ত্রী কঠিন জিনিস। সারাজীবন সাধনা করলেও আমরা তা বুঝতে পারবো না!🙂

ববই

 -আব্বাজান শুনছেন আমার একটা বউ দরকার?

আব্বা পত্রিকা থেকে চোখ সরিয়ে চশমার ফাঁকে আঁড়চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,
-কি লাগবে তোর?
-একটা বই লাগবে বই আব্বাজান।
-বউ শুনছি আমি?
-না আব্বা, ভুল শুনছেন। আপনার কানে সমস্যা দেখা দিয়েছে।
-কান তোর থেকে ভালো আছে আমার। তোর বই লাগবে তো টাকা নিয়ে কিনে নিয়ে আয়। আর তুই আব্বা ডাকছিস ভালো কথা শেষে আবার জান লাগাইছিস ক্যান বলতো?
-এমনি ডাকছি আব্বাজান।
-তোর মায়ের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আয়।
-আব্বাজান এই বই সে-ই বই না। এটা অন্যরকম বই। বইটা ছাড়া নিজেকে অসহায় মনে হচ্ছে, জীবনে খুব কষ্ট হচ্ছে। বইটা লাগবে?
আব্বা পত্রিকাটা ভাঁজ করে রেখে জিজ্ঞেস করলো,
-কি বলতে চাচ্ছিস তুই বাপ বলতো? কি বই চাচ্ছিস?
-এটা সে-ই বই, যে বই এখনো পুরুষ মানুষ ঠিকটাক ভাবে বুঝে উঠতে পারেনি। যে বইয়ের ভাষা অনেক কঠিন। পড়তে হয়না। তবে বুঝে নিতে হয়। ঠিকমতো না বুঝলে সমস্যা হয়।
-আরে বাপ বইয়ের নাম টা বল, কি বই এটা? ভাষণ দিচ্ছিস ক্যান? আমি কি এসব শুনতে চাইছি?
-এই বইয়ের নাম মানুষের মতো হয় আব্বাজান। তাই অগ্রিম নাম জানিনা। তবে এতটুকু জানি, ববই।
-মাথাটা খাচ্ছিস ক্যান আমার? টাকা নিয়ে কিনে নিয়ে আয় যা। বকবক ভালো লাগছে না।
মোচড়ামুচড়ি শুরু করলাম আব্বার সামনে। আব্বা আবার জিজ্ঞেস করলো,
-কি হইছে তোর? এরকম করতেছিস ক্যান?
-এই বই আপনি আর আম্মা দেখে শুনে এনে দিবেন। সাথে আমি থাকবো। আপনারা ছাড়া এই বই আনা যাবে না। লোকে খারাপ বলবে। আপনারা মারবেন আমাকে।
আব্বা কপাল কুচকে বললো,
-বুঝলাম না কিছু, মারবো কেনো? আর এতদিন বই কিনে আসলি আমাদের লাগেনি। এখন কেনো আমাদের লাগবে কি এমন বই কিনবি তুই? কি মহামূল্যবান বই এটা?
-এই বইয়ের প্রাণ আছে। এই বই কথা বলতে পারে। এই বই মানুষ বই। এই বইয়ের পেছনে টাকা খরচ হয়।
আব্বা এবার চেয়ার ছেড়ে উঠে আমার কপালে হাত দিয়ে দেখলো,
-গায়ে তো জ্বর নাই। তোরে তো স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু এসব উল্টা পাল্টা কি বলা শুরু করছিস বই লাগবে বলে? আগা মাথা কিছু বুঝতে পারছি না?
-আমার কিছু হয়নি তো। এই বই মেয়ে বই আব্বা এখনো বুঝেন নাই, কোন বই চাচ্ছি?
-মেয়ে বই মানে? বই আবার মেয়ে আর ছেলে আছে নাকি? এই করোনা কালীন কলেজ বন্ধ থাকায় মাথা টাতা গেছে না তো তোর? নাকি পাগল হয়ে গেছিস?
--জ্বি আব্বাজান এটা মেয়ে বই। এই বইয়ে কোনো ভাষা লেখা নাই, মন দিয়ে বুঝতে হয় এই বইয়ের ভাষা। এটা মনের ভাষার বই।
-এই রায়হানের মা। কই তুমি? দেখো তো ছেলে পাগল হয়েছে কিনা। নাকি জ্বীনে ধরেছে। এসব কি বলতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে।
এতক্ষণ ধরে সাহস নিয়ে এসব বলে যাচ্ছি, সাহস ধরে রাখছি এটাই অনেক কিছু। শরীরে ঘাম ছুটে গেছে। নিজেকে সাময়িকের এই সাহসিকতার জন্য হিটলার, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মনে হচ্ছে। আম্মা রান্নাঘর থেকে আসতেছে,
-কি হয়েছে? ছেলের কি হয়েছে হা?
-জিজ্ঞেস করো। এতক্ষণ কি বলছে আমার মাথায় ঢুকেনি। কি বই জানি চাচ্ছে, জান আছে, প্রাণ আছে, মানুষ, গরু বই। এই বই সে কিনতে পারবে না। আমাদেরও যাওয়া লাগবে। মাথায় কিছুই ঢুকলো না।
-কিরে কি বই লাগবে কিনে নিয়ে আয়।
-এই বই তো এভাবে কিনা যায়না আম্মা। এটা আগে ফ্যামিলি গিয়ে দেখে শুনে আসতে হয়, তারপর পছন্দ করা হয়, তারপর কথাবার্তা ঠিক করা হয়। তারপর আনার জন্য অনুষ্ঠান করতে হয়। এভাবে এই বই আনতে হয়। বইয়ের সাধারণ নাম ববই।
আম্মা জিজ্ঞেস করলো,
-ববই মানে কি আবার? ফ্যামিলি গিয়ে দেখে শুনে আনতে হয়, কেমন বই আবার এটা? চল গিয়ে কিনে আসি।
-এই বই লাইব্রেরিতে থাকে না তো আম্মা। মানুষের ঘরে থাকে।
-কি বুঝাইতেছিস? লাইব্রেরিতে থাকে না তাহলে কিসের বই?
-মানে বউ বই।
বলেই আব্বার সামনে থেকে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আব্বা খপ করে ধরতে চেয়েও পারেনি। বারান্দায় এসে চিৎকার করে বললো,
-এই বুঝাইছিস এতক্ষণ। তোর মতি গতি খারাপ শুরুতেই টের পাইছি। এতদিন তোর ঘরে জায়গা যেটা ছিলো সেটাও নাই। আজকে থেকে বাইরে থাকবি। কামাই করে না এক টাকা। আসছে বিয়ে করতে। সাহস কতো। তোর জায়গায় একটা কুত্তা পালবো। তোর বিছানায় ঘুমাবে নে।

ভুল

 ২০০৯ সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের ৫ ভরি গহনা আর বাবার বেতন এর নগদ ২০ হাজার টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমায় নতুন জীবনের আশায়।

আমি ভোর ৬ টা বাজে বাসা থেকে বের হয়।।
২০০৯ এর দিকে ও ফোন এতটা সচল না ছিলো ২০২১ এর মতো।
প্রতারক টা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিলো। চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয় এর সম্পর্ক গড়ে উঠে।
২০০৯ সালের কোন একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি।
আমি ভয় পাচ্ছিলাম আবার সুখ ও পাচ্ছি কারণ আমার প্রিয় মানুষ টার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই।
আমরা রেল এ করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বললও মুনা তোমার টাকা গুলো দাও তো।
তখন আমি নিজের কাজে ৫ হাজার রেখে বাকি ১৫ হাজার তাকে দিয়ে দি।
আর সে আমাকে বলে কত এনেছো। আমি তাকে বলেছি ১৫ হাজার এনেছি।
আর কিছু গহনা।
সে শুধু আমাকে বললও গহনা গুলো সাবধানে রেখোও।
আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি।
হোটেল থেকে বের হয়ে সে মোবাইল এর দোকানে ঢুকে।
সে আমার টাকায় একটি Android smartphone কিনে ১২ হাজার টাকা দিয়ে।আর তার নকিয়া মোবাইল টা আমাকে দেয়।
তার মোবাইল টার দাম ১ হাজার টাকা এমন হবে।
সে মোবাইল কিনে আমাকে বলে এ শহরে এমন দামী মোবাইল না থাকলে ভালো চাকুরি জুটবে না৷
আমি ও তার কথায় বিশ্বাস করে নিলাম।
এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় উঠে। বন্ধু টা ১ টা রুমে থাকে।
সেখানে আমরা ২ জন।
রাতে আমি আর ও নিচে থাকি আর বন্ধু টা চকির উপরে থাকে।
রুমে একটা ভাঙা চকি ছিলো আর কয়েকটি হাড়িপাতিল আর বতল।
আর তেমন কিছু ছিলো না।।
সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিলো না।
পরের দিন সকাল বেলা তার বন্ধু চাকুরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে।
আমি গহনা গুলো বের করে তাকে দেখায়।
আর টাকা গুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি।
তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়৷।
এভাবে কয়েকদিন যায়। কিন্তুু সে আমাকে বিয়ে করছিলো না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দি। তারপরে ও সে আমাকে বিয়ে করছে না৷
সে আমাকে বলে ভালো দিনে বিয়ে করতে হয়। আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করবো।
আমি ও তার কথায় বিশ্বাস করি।
ওই বাসা টায় ৪ দিন অতিক্রম করার পর আমার সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে মুনা আমরা যে অবিবাহিত একসাথে আছি এলাকার কয়েকটি ছেলে পেলে সেটা জেনে যায়।
এখন তারা বাসার দিকে আসছে আমরা কি করবো।
এটা বলার কিছু সময় পর ৩ টা ছেলে আসে। আর আমাদের কে নানা রকমের বাজে কথা বলতে থাকে।
ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চাই কিন্তুু তারা রাজি হয়না।
তখন ছেলে গুলো বলে তাদের সাথে আমি শারিরীক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে।।
আর তার বন্ধু বাসা টা এমন একজায়গায় ছিলো আশে পাশে মানুষ আছে কিন্তুু বাড়ির দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখা ও যায় না।
আমার তো শয়তানটার নাম ও বলা হয়নি। শয়তান টার নাম ছিলো রাজিব।
তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যায়।
ও দিন ওই ৩ ছেলেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে৷
আমি খুব ভেঙে পড়ি। এবং রাজিব কে বিয়ের জন্য বলি৷
রাজিব আমাকে বলে পরশুদিন আমরা বিয়ে করবো।
তারপরে দিন রাজির এর বন্ধু রাজিব বাসা না থাকায় অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজিব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনা টা বলতেই সে আমাকে বলে এরকম কিছু হয়না এসব করলে।
বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের তার সাথে না হয় একটু সময় কাটালা তাতে কি হয়েছে।
আমি তার কথায় অবাক হয়ে যায় এটা কি বলে।
সেদিন রাতে রাজিব আমাকে বলে চলো আমাদের বাড়িতে চলে যায়।
তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে আমরা বিয়ে টা সেড়ে নিবো।
তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লা তে।
আমি ও তার কথায় বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দি।
এবং সে আমার সাথে আনা গহনা গুলো নিয়ে নেয়৷ বলে আমার কাছে রাখি তুমি হারিয়ে ফেলবে।
আমি ১৭ বছরের এক আবাল যুবতি না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি।
কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি।
সেখানে একটা খুব সুন্দরী মহিলা ছিলো৷
আমি তাকে সালাম দি।
সে নাকি রাজিব এর বোন। তারপর তারা একটা রুমে গিয়ে কি কথা যেন বললও।
তারপর রাজিব আমায় বললও মুনা কিছু খেয়ে ঘুমাও অনেক জার্নি করে এসেছো।
রাতে আমরা বিয়ে করবো। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো।
আমি ও তার কথায় বিলিভ করে থেকে গেলাম সেখানে আমার মত কয়েকটি মেয়েকে দেখলাম৷ আর বাসা টা অনেক বড় ছিলো।
আমাকে ভাত দেওয়া হলো। ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম৷
রাতের বেলা ঘুম ভাঙলো। তখন রাজিব এর কথা জিজ্ঞেস করাতে আমাকে ওই মহিলা বলে তোরে রাজিব আমার কাছে বেইচচা দিছে।
এখন কথা কম ক।
রাতে রুমে মেহমান যাইবো খুশি করে দিস।
আমি ওই মহিলার কথা বিশ্বাস ই করতে পারছিলাম না কি বলে এসব।
আমি কান্না করি আর চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য।
এজন্য আমাকে অনেক মারে।
১ দিনে ৩ টা পুরুষ পাঠানো হতো আমার কাছে। আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো।
ওখানে ৯ দিন থাকার পর আমাকে কুমিল্লা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। আমি বর্ডারে এক পুলিশ কে সব বলে দি সাহায্যর জন্য।
তখন পুলিশ টা আমার সাথে আসা পুরুষ টাকে বলে আমার কাছে তোদের নামে বিচার দিছে।
শেয়ানা মাইয়া সাবধানে রাখিন।
ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয়।
আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যে সীমাবদ্ধ
ওখানে ৩ মাস রাখার পর দার্জিলিং এ আমাকে নিয়ে আসা হয়৷
প্রশাসন রা এসব জানতো কিন্তুু তাদের কিছু বলতো না। কারণ মাসে মাসে তারা একটি মোটা অংকের টাকা পেতো।
---------------------------------------------------------------------------------------------------------------

দা/র্জি/লিং এ যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে। আর তারা খুব অ/ত্যা/চা/র করতো বলার মতো না।
আমি যাদের সাথে ছিলাম মেয়ে গুলো ভীষণ সুন্দরী ছিলো। আমাদের একসাথে তেমন গল্প করতে দিতো না।
আর আমাদের তারা গরু ভাবতো। প্রতিদিন ৪ জন কিংবা ৫ জন পুরুষ আমাদের কাছে পাঠাতো। যদি আমরা করতে না চাইতাম কু/কু/রের মতো মা/রতো।
সত্যি বলতে মা/ই/রকে তো সবাই ভয় পায়। আমি ও ভয় পেতাম মা/ইর খেতে।
আর যে পুরুষ গুলো আসতো শালারা সব হা/রা/মির বাচ্চা ছিলো। আমাদের শরীরটাকে তারা শরীর মনে করতো না। মনে করতো কোন লোহা।
সব পুরুষই হিন্দু ছিলো। গা থেকে সব সময় পাঠা পাঠা গ/ন্ধ আসতো।
আমার সহ্য হতো না। একদিন সিদ্ধান্ত নি এসব
জা/হা/ন্না/ম থেকে মৃ/ত্যু ভালো।
তাই আ/ত্ম/হ/ত্যা করার সিদ্ধান্ত নি।
বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপ এর সাথে নিজের গলায় দড়ি দি।কিন্তুু মৃ/ত্যুর খুব কাছাকাছি এসে নিজে আবার বাঁচতে চাই।
মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক। সেদিন গলায় দ/ড়ি দিয়ে ও নিজেকে কোন রকম বাঁচিয়ে নি।।
দা/র্জি/লিং এ ১ মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয়৷
আমি সহ মোট ১৮ টা মেয়েকে নেপালে তারা পাচার করে।
নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়।
সেখান কার কমলালেবু গুলো এত মিস্টি ছিলো যা আমি জীবনে ও ভুলবো না।
নেপালে আমাদের যে জায়গা টাতে রাখা হয় সেটা বিশাল বড় জায়গা।
হাঁটার অনেক জায়গা ছিলো।। কিন্তুু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয়না।
নেপালী কিছু কাস্টমার দের মতে আমরা বাঙালি রা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় না ও দেশের নারীদের মতো।
এজন্য কাস্টমার একটু কম হতো।
এমনও সময় যেতো যে সপ্তাহে ১ টা ও পরতো না। আমরা বেজায় খুশি ছিলাম।
আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো। কত সুখের জীবন ছিলো অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি।
আমরা ৪ বোন ছিলাম। বাবা চাকুরী করতেন। মাসে ৩০ হাজার টাকা বেতন পেতেন সে টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেতো।
আমি সবার ছোট ছিলাম৷। আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি। আর আমি তো সবার ছোট আমার হতে অনেক দেরি।
আর এখন বিয়ের কথা বললে কখনও মানবে না। কারণ আমার বড়ো আরো ৩ টা আছে। তাই রাজিব এর সাথে পালিয়ে আসি।
আর এটাই আমার জীবনের কা/ল হয়ে দাঁড়ায়। বাবা সবসময় চাইতেন আমরা সব বোনেরা যেন পড়ালেখা করে মানুষ এর মত মানুষ হয়।
কিন্তুু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি।
কাউকে দোষারোপ করার মতো নেই।।
নেপালে আসার পর এখানে এক ই/ন্ডি/য়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। নাম হলো পূজা।
ওর নসিব টা ও খারাপ ছিলো। ওর সত মা ওরে বেঁচে দেয়।
ওর বাড়ি ফেরার আর ইচ্ছে নেই। এখান থেকে সে পালিয়ে যেতে যায়।
আমাদের অনেক কথা হয়। আর ও আমার আপনজন হয়ে উঠে।
কারণ আমার এ মূহুর্তে কেউ নেই।
আমরা ফাঁ/দ পাতি পালানোর কিন্তুু কেন রকমে সুযোগ হয়ে উঠে না।
আমার যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না।অনেক চেষ্টা চালায় কিন্তুু কোন রকমে সফল হতে পারি না পালানোর জন্য।।
নেপালে টানা ২ বছর থাকি।
আর এ ২ বছর আমাদের তেমন কোন কাজ করতে হয়নি৷
ধরতে গেলে আমাদের বসে বসে খাইয়েছে।
এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেক দালালের হাতে।
তারা আমাদের ভুটান নিয়ে যায়।
এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল।
আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের।
এমনকি ২০২৩ সালে এসে ও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলে ও কিছু লাগে না।
কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য।
ভুটান যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়।
এখানে আমাদের চাহিদা অনেক আর কাস্টমার ও আসে অনেক।
যে দালাল টা আমাদের কিনেছে সে ৫ মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে।
আমাদের কাছে বেশির ভাগই আসতো বিবাহিত পুরুষ রা।।
তাদের সাথে মাঝে মাঝে কথা হতো।
আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো।
তারা উওর দিতে তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না।
আমি তাদের ভ/য়ং/কর রকমের গালি দিতাম আর তারা আসতো।
এত বছর এ পেশায় থাকতে থাকতে আমি ও এ পেশা টাকে মানিয়ে নিয়েছি।
কারণ কিছু করার নেই।
কিছু টাকা জমাতে লাগলাম। কিছু পুরুষ আছে কাজ শেষ হলে কিছু টিপস দিতো। ২০ টাকা ৫০ টাকা।
এভাবে করে জমাতে লাগলাম। কারণ আমার ইচ্ছে ছিলো এখান থেকে পালিয়ে যাওয়ার।
ভুটানে দীর্ঘ ২ বছর কাটানোর পর একদিন পুলিশ এর রেড পরে।
আমরা যে দালালের কাছে ছিলাম সেই দালালের বউ এর সাথে তাদের কোন একটা ঝামেলার কারণে সেখানে পুলিশ নিয়ে আসে।
দালাল টা পুলিশ দের টাকা পয়সা দিয়ে কোন রকম ভাবেই ম্যানেজ করতে পারে না।
কারণ সেখানে সংবাদিকরা ও চলে আসে। আমরা মোট ৫৬ জন মেয়ে ছিলাম সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়।
সেখানে ৩ রাত রাখা হয় আমাদের।এ ৩ টা রাত আমাদের কাছে বিভিন্ন পুলিশ রা আসতো। এবং আমাদের সাথে শা/রী/রিক সম্পর্কতে যেতো।
শালার পুলিশ রা ও মানুষ না।
৩ দিন থাকার পর এক বৌ/দ্ধ ধর্মীয় পুলিশ এর নাকি আমাকে খুব পছন্দ হয়।তাই সে আমাকে তার বাসায় নিয়ে যায়।।
পুলিশ ছিলো আর ব্যাচেলর ছিলো। আমাদের মধ্যে থেকে প্রায় ২১ জন মেয়েকে বিভিন্ন পুলিশ কর্ম কর্তারা তাদের সাথে নিয়ে যায়।
আমাকে নিয়ে আসার পর পূজার খবর আর জানি না।
সে আমার খুব ভালো বন্ধু ছিলো। কিন্তুু কোন ফোন বা যোগাযোগ এর মাধ্যম না থাকায় আমাদের বন্ধুত্ব সেখানে হারিয়ে যায়।
আমি আজও মিস করি পূজাকে। জানি না সে কেমন আছে।
পুলিশ টার নাম ছিলো ইনোল।।
আমাকে তার বাসায় আনার পর আমাকে তার ঘরের কাজ কর্ম করতে বলতো।
এবং সে বাহিরে যাওয়ার সময় আমাকে বাহির থেকে তালা দিয়ে যেতো।
ভূটান ও যাওয়ার পর আমি ভূটান এর ভাষা টা শিখে যায়।
এমনকি আমি নেপালীয় ভাষা টা ও পারতাম। তাই কথা বলতে কোন অসুবিধা হতো না৷
ইনোল খুব রাগী আর বদমেজাজি লোক ছিলো।
সে আমাকে সবসময় বলতো আমি যেন বউয়ের মতো আচরণ করি তার সাথে।
আমি চুপচাপ থাকতাম তার সাথে খুব বেশি কথা বলতাম না৷
ঘরের সব কাজ করতাম আর রাত হলে নিজেকে ভোগের সাম/গ্রী বানাতাম।এভাবেই চলছিলো জীবন।
৬ টা মাস কাটার পর আমি ইনোলকে বললাম এভাবে কত দিন আমাকে ব/ন্ধি করে রাখবে আমি বের হতে চাই৷
বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চাই।
ইনোল এর আমার কথায় মন গলেছে সেদিন সে আমাকে নিয়ে বের হয়।
আমি এ ১ম ভুটান শহর টা দেখি। অথচ ভুটানে আমি আজ আড়াই বছরের মতো।
ইনোল এর পর থেকে আমাকে আর তালা দিয়ে যেতো না৷
আমি নিজেই বাজার করতাম এবং যখন যা লাগতো তা দোকান থেকে নিয়ে আসতাম।
ইনোল আমাকে টাকা দিতো।
কিন্তুু ইনোল এর উপরে আমার কখনও ভালোবাসা জন্মে নি।
আমি আর পালাতে চাই তাম না। কারণ হচ্ছে আমি একা কখনও বর্ডার পার হতে পারবো না।
আর আমাকে একাই যুদ্ধ করতে হবে। তারজন্য মাথার উপরে একটা ছাদ দরকার। একজন সাহায্য কারী দরকার।
আমি মনে করতাম হাজার পুরুষ এর শ/য্যা স/ঙ্গী হওয়ার চেয়ে একজনের অধীনে থাকা অনেক ভালো৷।
এর মধ্যে ইনোল এর বদলি হয়। আর সে আমাকে নিয়ে ভুটানের অন্য শহরে চলে যায়।
একটি বাসা ভাড়া নেয়।আমাকে স্ত্রী পরিচয় দেয় বাড়িওয়ালার কাছে।
ইনোল ছিলো অনাথ একজন মানুষ । সে ছোট বেলায় তার বাবার বন্ধুর কাছে মানুষ হয়।
তার বাবার বন্ধু তাকে লেখাপড়া শিখায়। আর তার বিনিময়ে ইনোল এর বাবার দেওয়া কিছু সম্পদ তিনি রেখে দেন।
ইনোল ও আর এগুলো নিয়ে মাথা ঘামায় না। কারণ সে সরকারি চাকুরি করছে তাতেই তার বেশ চলে যাচ্ছে।
আমি ইনোল কে প্রায় সময়ই বলতাম আমি বাংলাদেশে যেতে চাই মৃ/ত্যুর আগে হলে ও। আমি আবার পরিবার এর কাছে ফিরে যেতে চাই।
ইনোল কোন উওর দিতো না বলতো নসীবে থাকলে যাবে ।
ইনোল মাঝে মাঝে তার মেয়ে কিছু বন্ধুদের বাসায় আনতো।
আর তাদের সামনে আমাকে তার ঘরের কাজের লোক হিসাবে পরিচয় দিতো।আমি ও কিছু বলতাম না চুপচাপ থাকতাম৷
মাঝে মাঝে তার মেয়ে বন্ধুরা একরাত কিংবা ২ রাত বাসায় থাকতো।
আমি তাদের খাবার দাবার সহ সব যত্ন আওি করতাম৷
ইনোল আমাকে যে বাজারের টাকা দিতো আমি সেখান থেকে প্রচুর টাকা মা/রতা/ম৷
ইনোল ছিলো ঘু/ষ খোর পুলিশ তাই তার টাকার অভাব ছিলো না।
আমি ইনোল এর সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করেছি৷ আমি পাপী আমার পাপের কোন শেষ নেই৷
আমি জানি আমি কিছু দিন পর মা/রা যাবো।। তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বুঝাতে হবে না।
আমি আল্লাহর দরবারে নিজের অপক/র্মের জন্য মাফ চাইতে লাগলাম।
এবং ইনোল কে বুঝাচ্ছি তোমার যদি ভালো লাগে আমার ধর্মে আসতে পারো।
তবে আমি তাকে চাপ দিচ্ছি না যে আমার ধর্মে আসতেই হবে৷
আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলওয়াত আর ইসলামি ওয়াজ চালিয়ে রাখতাম।
কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেতো৷ আর মনে হতে দুনিয়া মি/থ্যা এখানে না থাকায় ভালো৷
ইনোল ও বিষয় টা বুঝতে পারে।
২০১৯ এট সেপ্টেম্বর এ ইনোল নিজ ইচ্ছেতে ইসলাম ধ/র্মে আসে এবং সেদিন ই আমাদের বিয়ে হয়।
তার শারীরিক অসুস্থতার কারণে ইনোল এর মুসলমানি করানো পসিবল হয় না।
আমি আর ইনোল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এ বৈবাহিক জীবনে কোন শা/রী/রিক চাহিদা নেই৷ আছে একজনের উপর আরেকজনের ভালো বাসা আর সম্মান ।
ইনোল আমায় বলেছে সে যেদিন ইসলাম গ্রহণ করে সেদিন এর মতো শান্তি তার এত বছরের জীবনে লাগে নি৷ এমনকি ও দিন তার শান্তিতে ঘুম হয়েছে একটু ও মৃ/ত্যু/র ভয় কাজ করে নি৷
আমি ইনোলকে বললাম তোমাকে আমার দেশ দেখাতে চাই আমাদের মৃ/ত্যুর আগে৷
আমরা ২০১৯ এর ডিসেম্বর এ দেশে যায়৷
বহু কষ্ট আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যায়।
বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মা/রা গেছে।
মা আছে আর বোনেরা।
মাকে এত বছর পর জড়িয়ে ধরার কি যে এক শান্তি বলার মতো না৷।আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে৷
কিন্তুু যখন শুনলো আমাদের এ/ইচ/আ/ইভি হয়েছে সবাই আর দেখা করে না কথা বলে না।
মা বোনেরা পারে না যা এখনি ঘর থেকে বের করে দিতে।
আজকে নিজের রক্তরা ও এমন করছে।
বাংলাদেশ এ ২ দিন ছিলাম এর পর বাধ্য হয়ে ভুটানে চলে আসি।
এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছে করে।
২০২০ সাল আসে।
ইনোল এর নাম হয় মোহাম্মদ ওমর ফারুক।
আমার আর ওমর এর ধ্যান শুধু আল্লাহর দিকে। আমরা কোন নামাজ কাযা করতাম না। উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম৷
ওমর খুব দান করতে শুরু করে। আর তাহাজ্জুদ আদায় করতো সবসময়।
২০২০ এ করোনা ভয়াবহ আকার ধারণ করে।
যদি ও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিলো না।
ওমর এর সব সম্পদ আমার নামে দিয়ে দেয়।
আর তার গাড়ি সেল করে দিয়ে সে টাকা গরীব দুঃখীেদর মাঝে দান করে৷
ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদে নির্মাণ করে যায়। কিন্তুু মসজিদ এর কাজ পুরোটা সম্পুর্ন করতে পারে না৷
২০২০ সালে নভেম্বর এর ৮ তারিখ ওমর আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়।
মৃত্যুর কয়েকঘন্টা আগে ও ওমর আমাকে বলেছিলো ইসলাম এতটা শান্তি যে আগে জানলে আগেই আমি ইসলাম এর পথে আসতাম৷
বিধবা হয়ে যায় আমি।
এ ভুটান শহরে কেউ নেই আমার।
ওমর এর মসজিদ এর কাজ টা আজও শেষ করতে পারি নি আমি করোনার কারণে।
জানি না আমার মৃত্যুর আগে আমি শেষ করতে পারবো কিনা।
আমার দিন কাটছে শুধু মৃত্যুর প্রহর গুণে।
আমি ওমর কে ভীষণ ভালোবেসে ফেলেছি৷ তার জন্য জায়নামাজ ছাড়া আমি কান্না করি না। যদি তার
আ/জাব হয়।
আমি শুনেছি মৃত্যু মানুষ এর জন্য কান্না করলে নাকি তার আজব হয়৷
আমার জীবনের এখন একটাই আশা আমি বেঁচে থাকতে থাকতে মসজিদ টা নির্মাণ শেষ করা।
আমার দিন কাটে সারা দিন কোরআন শরীফ পড়ে। আর কিছু ফেসবুক বোনদের সাথে কথা বলে।
আমি জীবিত থাকা কালীন আমি আমার নিজের কাফন এর কাপড় সব সব কিনে রেখেছি৷ এবং আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবসথা করে রেখেছি।
আমার লায় গোসল করানোর মানুষ ও ঠিক করে রেখেছি।
সব রেডি শুধু উপরওয়ালার ডাক আসার দেরি।
আমার জন্য দোয়া করবেন। সাথে আমার স্বামীর জন্য ও।
আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেয়।
আপনারা কখনও কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে গলে বাড়ি ছাড়বেন না।
কে জানে আপনার ভাগ্য টা ও হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে৷
সর্ব পরি আল্লাহর দরবারে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
ভালো থাকুন।

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...