Wednesday, 6 September 2023

শ্বশুর বাড়ি

 বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি।আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো ,হাসি মুখে শালিকা কে বললাম,শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চেয়েও বেশি সুন্দর

🙈
বউ দরজায় দাড়িয়ে শুনে ফেললো।তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ,বউ বলে দিলো যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিনি তুমি শ্বশুর বাড়ি যেতে পাড়বে তার আগে না।
🥺
অফিসের কলিগ শান্তার সাথে হেসে সেদিন দুটো সেলফি তুলেছিলাম।শান্তা আমার আইডি ট্যা'গ করে ফেসবুকে আ'প'লো'ড করে দিলো।বউ সেই ছবিগুলো দেখার পর,সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কেলিয়ে বউয়ের সাথে পুরো ছয়'শো ছবি তুলতে হয়েছিলো।পরের দিন অফিসে যেয়েও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিলোনা।কলিগ শামসুল ভাই বললেন, তার মেয়ের হাত ভেঙ্গে গেছে হসপিটালে ভর্তি কথাটা শুনার পর ও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিলোনা,এই দেখে শামসুল ভাই আমাকে রাম ধলাই দিয়ে চলে গেলেন। সেতো আর জানে না বউয়ের সাথে দাঁত কেলি ছ'শো ছবি তোলার পর আমার মুখ আর বন্ধ হচ্ছে না।
অফিস থেকে ৪দিনের ছুটি পেয়েছি।আজকাল বউয়ের মন মেজাজ ও ভালো।রাতে খেতে বসেছি এমন সময় ডোরবেল বেজে উঠলো বউ গিয়ে দরজা খললো, পাশের ফ্ল্যাটের ভাবি এসেছেন, হাতে একটা বাটি।ভাবি হেসে হেসে আমার বউকে বললেন,ভাই সেদিন ফেস'বুকে পোস্ট দিয়েছিলেন শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে,মেসেঞ্জারে নক দিয়েছিলাম ,ভাই আমার কাছে শুটকি ভর্তা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে নিয়ে এলাম।তারপর বউয়ের হাতে ভর্তার বাটি দিয়ে ভাবি আমাকে একটা বাকাঁ হাসি দিয়ে চলে গেলেন। আর এদিকে আমি মনে মনে দোয়া দরুদ পাঠ করতে শুরু করলাম এবার আমার কি হবে।
তারপর আর কি আজ তিন দিন বউ সকাল সন্ধ্যা শুধু শুটকি ভর্তা দিয়েই ভাত খেতে দিচ্ছে।
😶😒

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...