Monday, 29 March 2021
আলাই নদী
আলাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গাইবান্ধা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, গড় প্রস্থ ৩৯
মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আলাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ০৬।
আলাই নদীটি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার পৌরসভা এলাকায় প্রবহমান ঘাঘট নদী হতে উৎপত্তিলাভকরেছে।অতঃপরএইনদীরজলধারাএকইজেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কাটাখালী নদীতে (গাইবান্ধা) নিপতিত হয়েছে। মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। শুকনো মৌসুমের মার্চ-এপ্রিলের দিকে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট ও আলাই নদীর সংযোগস্থলে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে এবং এর দ্বারা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় এবং তীরবর্তী অঞ্চলে বন্যা দেখা দেয়। তবে নদীর কোথাও ভাঙনপ্রবণতা পরিলক্ষিত হয় না।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
No comments:
Post a Comment