Monday, 29 March 2021

আগুনমুখা নদী

 



পটুয়াখালী অঞ্চলে আগুনমুখা খুব ভয়ংকর নদী নামে পরিচিত নামটি শুনলেই ভয় লাগে তবে এই নদীর নাম যেমন ভয়ঙ্কর তার আচরণ চলার পথ তেমন ভয়ঙ্কর নয় এটি বাংলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত আগুন মুখা শব্দের মিলনে আগুনমুখা নামের উদ্ভব আগুন শব্দটির অপর নাম অগ্নি, আর মুখা শব্দটার আরেক নাম রূপ/চেহারা বা অবয়ব সুতরাং আগুনের মত চেহারা হলো আগুনমুখারচরকাজল রতনদি-তালতলি ইউনিয়নের মধ্য দিয়ে তেতুলিয়া নদী গলাচিপা রাঙ্গাবালী উপজেলায় প্রবেশ করে

তেতুলিয়ার নিম্নাংশ কাজল নদী এবং চর কাজলের পশ্চিম অংশ থেকে তেতুলিয়া নদীর একটি শাখা আগুনমুখা নাম ধারণ করে আগুনমুখ চরকলমী খালের সম্মিলিত প্রবাহ বঙ্গপোসাগরে মিলেছে বঙ্গপোসাগরে পতিত এই মোহনার উত্তরে ঢেউ গুলো আগুনের শিখার রুপ ধারণ করে তাই এর নাম হয় আগুনমুখা অঞ্চলের অন্যান্য নদীর মধ্যে দাড়ছিড়া নদী, বুড়িগৌড়াঙ্গ নদী, রামনাবাদ নদী গলাচিপা নদী উল্লেখযোগ্য দাড়ছিড়া নদীটি ছিলো প্রবল স্রোত সম্পন্ন একবার এক বিশাল সওদাগরি বজরার দাড় ছিড়ে যাওয়ার পর হতে নদীটি দাড়ছিড়া নামে খ্যাত হয়ে উঠে 

 

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...