Monday, 29 March 2021
আলাই কুমারী নদী
আলাইকুমারী নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৬ কিলোমিটার, গড় প্রস্থ ৪৫
মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আলাইকুমারী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৭
রংপুর জেলা সদর ও
পীরগাছা উপজেলার বিস্তৃত নিম্নাঞ্চল থেকে নদীটি বের হয়ে পীরগাছা উপজেলার ঘাঘট নদে পড়েছে। নদীর উপর রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নবদিগঞ্জ ও সাতদরগা সেতু রয়েছে। নদীটি ৩৩
কিলোমিটার দীর্ঘ। প্রস্থ ২০
মিটার। গভীরতা ৪ মিটার ও নদী অববাহিকার আয়তন ৭৫
বর্গ কিমি। স্থানীয়ভাবে নদীটি আলাইকুড়ি নামে পরিচিত। নদীটির পানিপ্রবাহের ধরন মৌসুমি প্রকৃতির। ফেব্রুয়ারি মাসে নদীতে পানি থাকে না। কিন্তু আগস্টে সবচেয়ে বেশি প্রবাহ থাকে। তখন এই
প্রবাহের পরিমাণ ৫৪.১ ঘন মিটার/সেকেন্ড হয় এবং গভীরতা দাঁড়ায় ৪ মিটারে। নদীতে জোয়ার-ভাটার প্রভাব নেই।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
No comments:
Post a Comment