Sunday, 19 February 2017

আমার বিয়ের খাবারের বিল আপনাকে পে করতে হবে।



পৃথিবীর ইতিহাসে অদ্ভুদ সব বিয়ের ঘটনা আমরা অনেকেই জানি। কুকুর কিংবা সাপের সাথে বিয়ে। আইফেল টাওয়ারের সাথে বিয়ে। বালিশের সাথে বিয়ে। এমনকি নিজের সাথে বিয়ে।
এইসব বিয়ের ঘটনা শুনে আমরা আনন্দ পাই। হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি দেই। যেদিন বিকেলে আড্ডার টপিক থাকে না সেদিন এইসব টপিকে আড্ডা প্রাণ ফিরে পায়।
আমি নিশ্চিত করে বলতে পারি- কয়েকশো বছর পর পৃথিবীর মানুষ গুগলে সার্চ দিয়ে বিয়ের অনুষ্ঠান নামে আমরা যা করি ; তা জেনে এইরকম মেঝেতে গড়াগড়ি খেয়ে হাসবে।
হুমায়ূন আহমেদ একবার গিয়েছিলেন এক বিয়ের অনুষ্ঠানে। তার সাথে ছিলেন এক আমেরিকান পর্যটক। পর্যটকের আগ্রহের সীমা নেই। তিনি কিছুক্ষণ পর পর হুমায়ূন আহমেদকে জিজ্ঞাসা করছিলেন - অনুষ্ঠান কখন শুরু হবে ?
প্রতিবারই লেখক জবাব দিলেন - একটু পর।
একসময় রাত দশটা বেজে গেল। তারা দুজন খেতে বসলেন। পর্যটক আর অপেক্ষা করতে না পেরে আবারো জিজ্ঞাসা করলেন - বিয়ের অনুষ্ঠান কখন শুরু হবে ?
হুমায়ূন আহমেদ অস্বস্তিতে পড়ে গেলেন। এই বিদেশী ভদ্রলোককে তিনি কীভাবে বলবেন - খাবার অনুষ্ঠানটাই মূলত আমাদের এখানে বিয়ের অনুষ্ঠান !
সেই খাবার অনুষ্ঠানের যোগান দিতে না পেরে কত বাবা কে , মেয়ে কে আত্মহত্যা করতে হয়েছে তার সঠিক কোন পরিসংখ্যান আমার কাছে নেই।
সেদিনই পত্রিকায় পড়লাম - এক গরীব কৃষকের পাঁচ মেয়ে। পাঁচজনই বিয়ের উপযুক্ত... ফলাফল তিনি প্রথমে তার ঘুমন্ত পাঁচ মেয়েকে খুন করেছেন এবং পরে নিজেই সুইসাইড করেছেন।
কিছুদিন আগের কথা...


আমার এক নিন্ম মধ্যবিত্ত বন্ধুর বোনের বিয়ে। সে আমার কাছে এসে জানাল, আমি তো টুকটাক লিখালিখি করি। তাদের বিয়ের নিমন্ত্রণ পত্রটা যেন লিখে দেই। আমি লিখে দিলাম।
''জনাব/ জনাবা,
আগামী এত তারিখে উমুকের বিয়ের খাবারের অনুষ্ঠানের দিনক্ষন ঠিক করা হয়েছে। রহিম বাবু দীর্ঘ তিন বছর পেনসনের টাকা জমিয়ে উমুক এবং তুমুকের কাছ থেকে এত এত টাকা ধার করে উক্ত খাবারের অনুষ্ঠানে আপনার জন্য মুরগীর রোষ্ট, গরুর মাংস , বোরহানির ব্যবস্থা করা হয়েছে। কিছু টাকা শর্ট পড়াতে আইটেমে খাসীর মাংস থাকছে না। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। '' আমার বন্ধু কিছুক্ষণ হেসে আমাকে ছীটগ্রস্থ মানুষ ভেবে চলে গেল। আমি কিন্তু ছীটগ্রস্থ মানুষ না। আমার এই লিখাটি শুনতে যতই হাস্যকর শোনাক; এর চেয়ে সত্য বাঙ্গালির জীবনে আর কিছু নাই।
প্রতিটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমি ভাবি- এত মানুষ কেন এসেছে ? খেতে এসেছে। এত মানুষকে দাওয়াত দেয়া হল কেন ? সমাজ রক্ষা ? সমাজের ডেফিনেশন কী ?
আমার আশে পাশের কারো বিয়ে হলে আমি সব সময় মানুষের লিস্ট শর্ট করতে বলি। তারা লিস্ট দীর্ঘ করতে করতে জানায় - সবাই খুব আপন। কাউকেই বাদ দেয়া যাবে না।
একটা ফ্যামিলির প্রায় এক হাজার আপন মানুষ দেখে আমি অবাক হই। অথচ আমি জানি এরা যখন সত্যিকার অর্থে সমস্যায় পড়ে তখন দু একজনের বেশি কাউকে পাওয়া যায়না।
উন্নত বিশ্বে এখনই এইসব মেকি জিনিস উঠে যাচ্ছে। পৃথিবী একদিন অনেক দূর যাবে। শুধু মাত্র কে কী মনে করছে ভেবে কেউ দশ বছর ধরে একটা খাবারের অনুষ্ঠানের টাকা জমাবে না। কেউ তার একমাত্র সন্তানের বিয়ের অনুষ্ঠানটাকে মেজবানের অনুষ্ঠান বানাবে না।
আমি ঠিক করেছি আমার বিয়ের অনুষ্ঠান জাহাজে হবে। নেভালের রাস্তার দু পাশে নীল বাতি জ্বলবে। একদল বেহালা বাদক জাহাজের উঠানে বসে বাজাবে সমুদ্রের গান।
খাবারের ব্যবস্থাও থাকবে। আপনার পছন্দের প্রায় সব আইটেম সেখানে রাখা হবে। তবে আপনার খাবারের বিল আপনাকে পে করতে হবে।

 এক/চার/তিন

আপনার ভাইয়ের চোখের ভেতরে মোটা সুঁচ ঢুকিয়ে দিল...



আপনার ভাইয়ের চোখের ভেতরে মোটা সুঁচ ঢুকিয়ে দিল...
আপনার বোনের নগ্ন শরীর বরফের স্ল্যাবের ওপরে ফেলে দিল।
আপনার প্রেমিকাকে আত্মীয় স্বজনের সামনে দল বেঁধে ধর্ষণ করার পর তাকে পয়েন্ট দেয়া হল। মালটাকে দশে সাত দেয়া যায়।
আপনার ভাবীর স্তন কেটে আলাদা করে রেখে দিল। সেই আলাদা করা স্তনে কেউ কেউ আবার জিহবা বের করে চুষে যাচ্ছে...
আপনার মাকে উঠানে নিয়ে এসে সবার সামনে শাড়ি খুলে দিয়েছে। আপনার বাবার সামনে আপনার মাকে ধর্ষণ করা হল।
হাঁপাতে হাঁপাতে আপনার বাবা পানি চাওয়ার পর তার মুখে পেশাব করা হল।
......একবার ভাবুনতো...
আপনার সাথে উপরের ঘটনাটা গুলোর যে কোন একটাও যদি ঘটত ; আপনি কী জামায়াত করতে পারতেন ?
সত্যি করে বলুন... বুকে হাত রেখে বলুন। আমাকে বলতে হবে না। নিজেকে বলুন।
কিছুদিন আগে একটা ব্লগে এরকম এক লিখা পেয়েছি- ''সেই সময় কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানীরা ভাই কে দিয়ে জোর করে বোনকে , মা' কে ধর্ষণ করাতো''।
না হলে মেরে ফেলত।
আমি নিশ্চিত করে বলতে পারি , লাইনটা পড়ার পর সব বাঙালি একবার করে কেঁপে উঠবে।
যাদের ভেতরে এই কাঁপুনিটা হবে না তারা বাঙালি না... নিজামী... !

Thursday, 16 February 2017

ঈশ্বরঘরে নিষিদ্ধ নারী

ঠিক একমাস পর পর আমি অপবিত্র হই
প্রাকৃতিক অপবিত্র- সৃষ্টির নিয়ম রক্ষার্থে অপবিত্র
আমায় একঘরে করে রাখা হয়-
কেড়ে নেয়া হয় পূজার অধিকার,
আমি অচ্ছুৎ হই, আমার রোজা রাখতে বারণ ।

আমার মা, পিসিমা টাইপের কেউ কানের
কাছে প্রতিনিয়ত তপ্ত বাণীর বিষ ঢেলে যায়
মন্দিরে যাসনে, ঠাকুর ধরিস নে----

অপবিত্র আমি,
ঈশ্বরঘর, তোমার পবিত্র প্রাঙ্গনে বঞ্চিত- নিষিদ্ধ
তোমার গ্রন্থ- কিতাব স্পর্শ করতে বারণ ।

আমার বাবার কাছে, আমার ছোট্ট ভাইয়ের কাছে-
আমার অন্যসব স্নেহের, শ্রদ্ধার পুরুষের কাছ থেকে
আমাকে অদৃশ্য করে রাখা হয় ।
স্বামীর অমঙ্গল চিন্তায় ওকে স্পর্শ আমার পাপ ।

লজ্জায় আমি গুটিয়ে যাই, একঘরে হয়ে থাকি
যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই ।
সৃষ্টির দায় কাঁধে নিয়ে
আমি ঠিক একমাস পর পর অপবিত্র হই ।

স্বামীর রচনা



স্বামীর রচনা:
.
ভুমিকাঃ স্বামী একটি গৃহপালিত প্রাণী। জন্ম থেকে গৃহে পালিত না হলেও স্বামী হবার পর এরা এমনিতেও কাজ ছাড়া গৃহের বাহিরে খুব একটা থাকতে পারে না। পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়। অবশ্য আধুনিক যুগে ‘বফ’ নামেও এক প্রজাতি দেখা যায় যারা স্বামীর অল্টারনেটিভ হিসেবে কবুল বলা ছাড়া বাকি সব কাজ কাজ করে থাকে।
.
খাদ্যঃ এরা সাধারনত সর্বভুক প্রাণী। অনেক ক্ষেত্রে এরা স্ত্রীর সযত্নে তৈরী করা (প্রায় অখাদ্য) যে কোন খাদ্য প্রসংসার সহিত সানন্দে ও তৃপ্তি সহকারে খেয়ে হজম করে।
.


আকৃতিঃ স্বামীর সাধারনত দুইটি হাত, দুইটি পা, দুইটি কান, দুইটি চোখ, একটি ভুঁড়ি, দুর্বল মেরুদণ্ড এবং একটি মগজবিহীন মাথা থাকে।
.
প্রকৃতিঃ এরা সাধারণত নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাঁটিতে অপটু প্রকৃতির হয়ে থাকে। বিয়ের আগে এরা বাঘের মত থাকলেও বিয়ের পর তারা ঝগড়ার সময় বিলাই এবং শপিং এর সময় গাধার মত স্ত্রীর বাহনে পরিনত হয়। তাই এরা স্ত্রী-প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পুরনো কথার দিন-ক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারেনা বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়।
.
উপকারিতাঃ স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্যপ্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন প্যান পরিস্কার, ফ্যান পরিষ্কার প্রভৃতি করে থাকে।এছাড়া এরা স্ত্রীর শাড়ির কুঁচি ধরে স্ত্রীকে সাজগোজে সাহায্য করে। এরা ভ্রমণের সময়ে কুলীরূপ ধারণ করে ভারী ব্যাগ বহন করে, কখন বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনী প্রতিপালন, ঘর পাহারা, বারবার দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা – এই ধরনের গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়ে থাকে।
.
অপকারিতাঃ অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাতকরে বাড়ী ফেরে। অনেকে আবার বাড়ীতে অফিসের কাজও নিয়ে আসে। তাই এরা স্ত্রীকে তাদের চাহিদামতো সময় দিতে পারে না। অধিকাংশ স্বামীই স্ত্রীকে শপিং- এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। অনেকে স্ত্রীর সাথে “কাসোটকি জিন্দেগী” মার্কা সিরিয়াল দেখা না দেখা নিয়ে কাউমাউ করতে করতে স্ত্রীর জিন্দেগীই বরবাদ করে ফেলে।
.
উপসংহারঃ গৃহপালিত প্রাণীদের মধ্যে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল। যে আবিষ্কারক ‘স্বামী’ নামক ‘দামী’ পোষমানানো যোগ্য ‘প্রানী’-টি আবিষ্কার করেছিলেন, তাঁর কাছে পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ থাকবে।

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...