Tuesday, 25 April 2017

স্যারের জন্য মনটা কেমন যেন করছে

সিদ্দিক স্যারের জন্য মনটা কেমন যেন করছে। চট্টগ্রামে কোথায় পাবো এমন জ্ঞানতাপস যাঁর অহংকার নেই, ছোট্ট ছোট্ট কথায় কে আর অমন করে শিখিয়ে যাবে অতশত কিছু? মনে আছে, ২০০২ সালে পরিচয়ের পর থেকে তাঁকে 'সিদ্দিক ভাই' কিংবা আংকেল বলতে পারি নি, মুখেই আসতো না। সমীহ আর পরম ভালোবাসাযোগে একটি সম্বোধনই মুখ দিয়ে বের হয়ে আসতো---'স্যার'।
স্যার, আপনাকে পায়ে ধরে একবার প্রণাম করতে ইচ্ছে হচ্ছে। খুব, খুব। জানি, সেটা আর সম্ভব হবে না কোনদিনই, দুঃখ নেই। আপনি বেঁচে থাকবেন এই শহরের অনেক অগ্রগণ্য, আমার মতো নিতান্ত নগণ্য অনেক মানুষের হৃদয়ে!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...