Thursday, 10 August 2023

হাঁটো। মুখোশ পরা বিশ্বাসঘাতকদের ভিড় ঠেলে। হাঁটো।

 একহাতে ওষুধ আর অন্যহাতে বিষ নিয়ে

কতদিন বসে থাকবে আর?
হাঁটো। মুখোশ পরা বিশ্বাসঘাতকদের ভিড় ঠেলে। হাঁটো।
টিউশনের সামান্য উপার্জন থেকে কিছু টাকা সরিয়ে যে যুবক গোলাপ কিনছে, তুমি তার পিছু নাও।
বাজারের ব্যাগ হাতে যে বৃদ্ধা তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে রজনীগন্ধার মালা, তুমি তার পিছু নাও।
বাড়ি ফিরে স্যুইসাইড নোটের পিছনে লেখো মাসকাবারির ফর্দ।
চাল, ডাল, তেল, নুন, জিরে গুঁড়ো...
চিরুনি দিয়ে চুল আঁচড়ে, খুঁজতে বেরোও নিজের ভাগের ভালোবাসাটুকু।
জিজ্ঞাসা চিহ্নহীন রাস্তায়।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...