Sunday, 27 June 2021
গুড় নদী
গুড় নদী বা আত্রাই নদী (নওগাঁ-নাটোর) হচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁ ও নাটোর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৫
কিলোমিটার, গড় প্রস্থ ৯২
মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক আত্রাই বা
গুড় নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের
নদী নং ০৪। সেই হিসেবে আত্রাই নদীর উত্তর শাখাই গুড় নদী নামে পরিচিত।
আত্রাই নদী নওগাঁ জেলার আত্রাই উপজেলার পঞ্চপুর ইউনিয়নে প্রবহমান আত্রাই নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা
নাটোর জেলার সিংড়া উপজেলার কালাম ইউনিয়ন পর্যন্ত পুনরায় আত্রাই নদীতে পতিত হয়েছে। নদীটির বামতীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে।
যেখানে উত্তর দিক থেকে আগত নাগর নদী গুড় নদীর সাথে মিলিত হয়েছে ঐ স্থানটির নাম ভাগনগর। এখান থেকে সিংড়া ব্রিজ অতিক্রম করে গুড়নাই নদী নামে ৫ কিলোমিটার পথ
অতিক্রম করে চলন বিলে পতিত হয়েছে। অর্থাৎ ভাগনগরথেকেসিংড়াব্রিজপর্যন্তগুড়নদী, সিংড়া ব্রিজ থেকে কালীনগর পর্যন্ত গুড়নাই নদী এবং কালীনগরের পর পুনরায় গুড় নদী নামে চাঁচকৈড় মোহনায় নন্দকুঁজা নদীর সাথে মিলিত হয়ে চলন বিলে পতিত হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
No comments:
Post a Comment