Sunday, 27 June 2021
খড়খড়িয়া-তিলাই নদী
খড়খড়িয়া নদী বা তিলাই নদী বাংলাদেশের উত্তরাংশের নীলফামারী ও দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৭৫
কিলোমিটার, প্রস্থ ৩০ মিটার যা কোন্দলের নিকট পরিমাপকৃত এবং সেখানে গভীরতা ৬ মিটার। নদী অববাহিকার আয়তন ২৬৫ বর্গকিলোমিটার। সৈয়দপুর, পার্বতীপুর উপজেলা শহর এই নদীর পাড়েই অবস্থিত।
খড়খড়িয়া নদী বাংলাদেশের নীলফামারী জেলা সদরের সিঙ্গিমারি বিল হতে উৎপত্তিলাভকরেনদীটিদিনাজপুরজেলার সৈয়দপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। অতঃপর নদীটি ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে মিলিত হয়েছে। এই নদীর পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। জুলাই হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই
প্রবাহের পরিমাণ বেশি থাকে। তখন প্রবাহের আনুমানিক পরিমাণ ৭৫ ঘনমিটার/সেকেন্ড হয়। এই নদীতে জোয়ারভাটার প্রভাব নেই। এই নদীর উপর সৈয়দপুর-দিনাজপুর সড়কে ১টি সেতু, সৈয়দপুর-পার্বতীপুর সড়কে ২টি সেতু রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একটি উপপ্রকল্প রয়েছে সিঙ্গিমারি বিলে।
খড়খড়িয়া নদীর তীরে পার্বতীপুর পৌরসভা, নীলফামারী পৌরসভা এবং সৈয়দপুর পৌরসভা অবস্থিত। এই নদীতে কোনো ব্যারাজ বা রেগুলেটর এবং কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
No comments:
Post a Comment