Sunday, 27 June 2021

গলঘেসিয়া নদী বা গুতিয়াখালী নদী

 


বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ২২ কিলোমিটার, গড় প্রস্থ ২২ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক গলঘেসিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ২৬

এটি সাতক্ষীরা জেলার আশাশুনি, কালীগঞ্জ  শ্যামনগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর তীরে ঐতিহ্যবাহি মহিষকুড় হাট অবস্তিত

গলঘেসিয়া নদীটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি ইউনিয়নে প্রবহমান সাপমারা-হাবড়া (খুটিকখালি) নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এর একই জেলার একই উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে খোলপেটুয়া নদীতে পতিত হয়েছে নদীটির কোনো শাখা-প্রশাখা নেই এটি খুবই অপ্রশস্ত একটি নদী সমুদ্র উপকূলীয় এলাকার নদী হওয়ায় নদীতে জোয়ার ভাটার প্রভাব আছে

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...