Saturday, 29 July 2017

ভ্রমন সঙ্গী ছারপোকা









নীর কিছু সময় ধরে একটা বিষয় লক্ষ্য করছে যে দুটি মেয়ে একটু পর পর তাকে দেখছে আর হাসতাছে। ব্যাপারটা নীরের কাছে কেমন যেন খটকা লাগছিল।  অনেক চিন্তা-ভাবনা আর খোঁজাখুঁজি করার পরেও কারনটা বুঝতে পারলোনা নীর। কেমর একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পরেছে সে বলে বোঝানো যাবে না। ছেলে মানুষ হাঁসলে সমস্যা হতো না, তাকে দেখে মেয়েরা কেন হাসছে?  বাস চলে আসাতে সে যেন হাফ ছেড়ে বাঁচলো এমন ভাব। অনেক দিন পরে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে সে। বাসের সিটে বসে বাড়ির কথা মনে করে বেশ ভালোই লাগছিলো নীরের। হঠাৎ করে মেয়ে দুটোর দিকে দৃষ্টি পরতেই মনটা আবার খারাপ হয়ে গেল। মেয়ে দুটোও যাবে একই বাসে। সে কথা ভাবতেই,  বাসের সিটটাকে তার কাছে উনানের মতো মনে হচ্ছে। মেয়ে দুটো তাকে যেন উপহাস করছে। বার বার তার সার্টের দিকে তাকাচ্ছে আর হাসছে ওরা।  নীরের মনে হলো তার পুরনো,  ময়লা কাপর দেখেই মনে হয় হাসছে মেয়েরা।  নীর নিজেকে মানিয়ে নিল, গরীব বলে আরো কতবার অপমানিত হয়েছে সেগুলোর সাথে।   নীর অসহায় ভাবে তাকালো মেয়ে দুটোর দিকে। তার চোখের চাহনি যেন বলছে আমাকে আরও উপহাস করা! মেয়ে দুটোও এবার থেমে গেল। ওরাও যে নীরের চোখের ভাষা পড়তে পেরেছে। বিষাদ মন নিয়ে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পরেছে বুঝতেই পারেনি।   মেয়ে গুলোও তখন থেকে চুপ করে বসে আছে। তারা বুঝতে পেরেছে যে,  তাদের মজা করা নিয়ে ছেলেটা বেশ কষ্ট পেয়েছে। কিন্তু তাদেরও তো এতে কোন দোষ নেই! দোষ তে সব পুচকে ছারপোকার। সেই তো বার বার উকি দিচ্ছিলো নীরের সার্টের কলার থেকে, যেন মেয়ে দুটোর সাথে লুকোচুরি খেলছিলো। মেয়ে দুটো তাকালেই লুকিয়ে পরছিলো সার্টের কলারে। মেয়েরা সিদ্ধান্ত নিলো নীরের সাথে তাদের ভুল বোঝাবুঝি দুর করা দরকার।   বাস যখন মাঝ রাস্তায় যাত্রা বিরতি দিলো একটা কোমল হাতের স্পর্শে নীরের ঘুম ভাঙ্গলো। সে অবাক হয়ে দেখলো একটা মেয়ে তার পাশ্বে আর আরেক জন দুই হাতে ঢেকে কিছু একটা নিয়ে দাড়িয়ে আছে। হাত খুলে হঠাৎ করে মেয়েটা চিৎকার করে বলে উঠলো আমাদের হাসার কারন তুমি না, এই পুচকে ছারপোকা! মেয়ে দুটো কৌতুহলেরর সাথে জিঙ্গাসা করলো এটা কোথা থেকে এলো? নীর লজ্জিত ভাবে বললো এ আর আমি এক সাথেই থাকি। বিশ্ববিদ্যালয়ের গন রুমে আমাদের পরিচয় ও সম্পর্কের শুরু। এ সম্পর্ক রাগ, অভিমান বা ভালোবাসার নয়, এ সম্পর্ক রক্তের! রক্তের টানের কারনেই হয়তোবা আমাকে একা ঈদ ভ্রমন করতে দিতে চায়নি, সেও সঙ্গী হয়েছে আমার বাড়ি ফেরার।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...