Monday, 16 September 2019

বিয়েতে প্লাস্টিকের ফুল

সেদিন এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে গেটে মোড়ানো একটা ফুল ছিড়তে গিয়ে বেকুব বনে গেলাম। বিয়েতে প্লাস্টিকের ফুল কেন ! ইভেন্ট ম্যানেজমেন্টের একজনের কাছ থেকে জানতে চাইলাম। সে জবাব দিল, বাসর রাতের ফুলও আজকাল বাহারি রকমের প্লাস্টিক দিয়ে সাজানো !!
খাবারের টেবিল গুলোতে দেখলাম ভদ্র লোকেরা স্যুট টাই গায়ে লাগিয়ে চেয়ারের পিঠ ধরে দাড়িয়ে আছেন। একজন চেয়ারে বসে খাবার খাচ্ছেন আরেকজন চেয়ারের পিঠ ধরে মনে মনে আশা করছেন , এই লোকটা যেন বেশি খাবার না খায়। তার খাবার শেষ হলেই তার সিরিয়াল আসবে... !!
সব শেষে কনের সামনে গিয়ে বসলাম। লম্বা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে থাকা চিরাচারিত লজ্জাবতী কনেও যেন বদলে গেছে ! ফোন কানে নিয়ে দাঁত বের করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন। সেলফী তুলছেন। একটু পর নাকি লাইভে আসবেন; দেখো তো কান্ড !!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...