Monday, 16 September 2019

প্রশ্নপত্র ফাঁস

মাননীয় শিক্ষা মন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হলে যারা এ চক্রের সাথে জড়িত এবং যারা জড়িত না সবাইকেই আবার পরীক্ষা দিতে হবে !!
স্কুল লাইফের একটা মজার কথা মনে পড়ল। আমাদের ক্লাসের দুজন মারামারি করে ক্লাসরুমের জানালার কাচ ভেঙ্গে ফেলেছিল। স্যার এসে জিজ্ঞাসা করলেন, কে কে মারামারি করেছে !
মার খাবার ভয়ে তারা চুপ করে বসেছিল এবং বন্ধুপ্রীতির কারণে আমরাও কেউ যখন তাদের দুজনের নাম বলছিলাম না তখন এক পর্যায় আমাদের সেই মানদাত্তা আমলের স্যার জালিবেত দিয়ে ক্লাসের সবাইকে কষিয়ে পেটালেন !! তারপর ঘামাতে ঘামাতে পকেট থেকে রুমাল বের করে বললেন '' যারা বিনা অপরাধে মার খেয়েছিস, কিছু মনে করিস না !!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...