Tuesday, 21 July 2020

পাপিয়া, ক্যাসিনো সম্রাট, জি কে শামীমদের, মতো দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের জন্মদাতার সন্ধান করা উচিত।

সাবরিনা, শাহেদ, পাপিয়া, জিকে শামীম, ক্যাসিনো সম্রাট,এরকম অসংখ্য, দুর্নীতিগ্রস্থ দুর্নীতিবাজরা আমাদের দেশের মূল ক্ষমতার খুব আশেপাশে বসবাস করে। কিন্তু এই দুর্নীতিবাজদের পিছনে রয়েছে আমাদের ক্ষমতাবান লোকেরাই। যেমন কোন রাজনৈতিক নেতা, বা প্রশাসনের উচ্চ কর্মকর্তা, মন্ত্রী, বা এমপিদের পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই এই দুর্নীতিবাজরা জন্ম নেয়নি।
কিন্তু আমাদের সমাজের সবচেয়ে দুঃখের বিষয় হল
যখনই, এই দুর্নীতিবাজদের আসল চেহারা, জনগণের সামনে চলে আসে, ঠিক তখনই গাছের ছায়া দেওয়া ক্ষমতাবান লোকরাই তাদের বিপক্ষে কথা বলে। সর্বোপরি সবসময়ই ক্ষমতাবানরা ধরাছোঁয়ার বাইরে থাকে।
তাই একটি কথা বলতে চাই আমাদের সমাজে সব সময় অবৈধ সন্তান কে দোষ দেওয়া হয়, যে সে জারজ সন্তান, আসল দোষী হচ্ছে অবৈধ সন্তানের জন্ম দেওয়া পিতা মাতা।
তাই আমাদের সামনে থাকা সাবরিনা, শাহেদ,
পাপিয়া, ক্যাসিনো সম্রাট, জি কে শামীমদের, মতো দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের জন্মদাতার সন্ধান করা উচিত।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...