Wednesday, 18 August 2021

হরি নদী

 


হরি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর  খুলনা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার, গড় প্রস্থ ৫১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক হরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৬

হরি নদীটি যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন এলাকায় প্রবহমান মুক্তেশ্বরী টেকা নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খরনিয়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে হাপরখালী নদীতে নিপতিত হয়েছে নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ায় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...