Wednesday, 18 August 2021

সাপমারা- হাবড়া নদী

 


সাপমারা-হাবড়া নদী বা খুটিকখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার একটি নদী নদীটির দৈর্খ্য ২৮ কিলোমিটার, গড় প্রস্থ ২৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সাপমারা-হাবড়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৩

সাপমারা-হাবড়া নদীটি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা ইউনিয়ন এলাকায় প্রবহমান ইছামতি-কালিন্দী নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা একই জেলার আশাশুনি উপজেলার আশাশুনি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে গলঘেসিয়া নদীতে নিপতিত হয়েছে দেবহাটা হতে আশাশুনি উপজেলার সোবনালি ইউনিয়ন পর্যন্ত নদীটি সাপমারা নামে এবং অবশিষ্ট অংশটি হাবড়া (খুটিকখালী) নামে পরিচিত নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...