Wednesday, 18 August 2021

সালতা নদী

 


সালতা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, গড় প্রস্থ ১০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সালতা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৪।

সালতা নদীটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন এলাকায় প্রবহমান ভদ্রা নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর একই জেলা ও একই উপজেলার সরাপপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ভদ্রা নদীতে নিপতিত হয়েছে। ডুমুরিয়া উপজেলায় প্রবাহকালে এই নদীর সঙ্গে মিলিত হয়েছে শোলমারি নদী। এই অংশ থেকে নদীর প্রশস্ততা বৃদ্ধি পেয়েছে এবং এ অন্সেই সারাবছর পানিপ্রবাহ থাকে। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।

 

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...