Wednesday, 18 August 2021

সুতাং নদী

 


সুতাং নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী  নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার একটি নদী  নদীটির দৈর্ঘ্য ৮২ কিলোমিটার, গড় প্রস্থ ৩৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সুতাং নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৮২

সুতাং নদীর গভীরতা মিটার সুতাং রেলওয়ে ব্রিজের নিকট পরিমাপকৃত অববাহিকার আয়তন ৪০০ বর্গকিলোমিটার নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে তবে জোয়ারভাটার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এই নদী

সুতাং নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর লাখাই উপজেলার কালনী নদীতে পড়েছে এটি চুনারুঘাট থেকে উপজেলা শহরের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে হবিগঞ্জ জেলা সদরের কিছু দূরে দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নিয়ে লাখাই উপজেলা সদরের মধ্য দিয়ে কালনী নদীর সাথে মিলিত হয়েছে

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...