Wednesday, 18 August 2021

সন্ধ্যা নদী

 


সন্ধ্যা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল  পিরোজপুর জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ৬১ কিলোমিটার, গড় প্রস্থ ৫৯০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সন্ধ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯১

সন্ধ্যা নদীটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন এলাকায় প্রবহমান আড়িয়াল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর সদর উপজেলার শরীকতলার ধুমরীতলা পর্যন্ত প্রবাহিত হয়ে কচা নদীতে নিপতিত হয়েছে নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক তৃতীয় শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...