Wednesday, 18 August 2021

মাদারগাঙ নদী

 


মাদারগাঙ নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১০৭ কিলোমিটার, গড় প্রস্থ ২৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মাদারগাঙ নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৭৭

মাদারগাঙ নদীটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বড় সিমলা ইউনিয়ন এলাকায় প্রবহমান কাকশিয়ালী নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা মাধুরেশপুর, রতনপুর, নূরনগর কাইখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একই জেলার শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কালিন্দী নদীতে নিপতিত হয়েছে নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং এর বুকে ছোটবড় নৌযান চলাচল করে তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...