Wednesday, 18 August 2021

সুতিয়া নদী

 


সুতিয়া নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার সদর উপজেলা, ত্রিশাল  গফরগাঁও উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৯৮ কিলোমিটার, গড় প্রস্থ ৬১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সুতিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৫৮। 

সুতিয়া নদী অববাহিকার আয়তন ৩৬ বর্গকিলোমিটার। নদীটি ময়মনসিংহ সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে বের হয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বানার নদীতে এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। মৌসুমি প্রকৃতির এই নদীতে অক্টোবর হতে জুন মাস অবধি প্রবাহহীন অবস্থা থাকে।  তবে জুলাই আগস্টের বর্ষা মৌসুমে পানির প্রবাহ বেশি হয়। এই সময় নদীতে পানির গভীরতা ৪ মিটারে পৌঁছায়। এই নদীতে জোয়ারভাটা খেলে না। নদীটিতে সাধারণত বন্যা হয় না।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...