Wednesday, 18 August 2021

হাড়িয়া নদী

 


হাড়িয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার, গড় প্রস্থ ৩২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক হাড়িয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৯

হাড়িয়া নদীটি খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন এলাকায় প্রবহমান গুনাখালি নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা একই জেলার একই উপজেলার গদাইপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে শিবসা নদীতে নিপতিত হয়েছে নদীটির তেমন কোনো শাখা-প্রশাখা নেই নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত এবং উজানের দিকের অনেকটা শুকিয়ে গেছে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ায় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...