Wednesday, 11 August 2021

জুরী নদী

 


জুরি নদী বা জুরী নদী বা জুড়ী নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী   নদীটির দৈর্ঘ্য ৭৩ কিলোমিটার, গড় প্রস্থ ৫৩ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক জুরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৩৩

জুরি নদী অববাহিকার আয়তন ৬২৯ বর্গকিলোমিটার নদীটিতে সারাবছর পানিপ্রবাহ থাকে তবে বর্ষায় সাধারণত একটু বন্যা হলেই নদীর দুপাশের অঞ্চল প্লাবিত হয় বর্ষাকালে পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে ১৯৭ ঘনমিটার/সেকেন্ড হয়  এই নদীর তীরে অবস্থিত জুরিবাজার

জুরি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব অংশের পাহাড়িয়া অঞ্চলে উৎপত্তি লাভ করে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ধর্মনগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধর্মনগর থেকে শুরু করে বেশ কিছুদূর পর্যন্ত আন্তর্জাতিক সীমারেখা বরাবর উত্তর দিকে প্রবাহিত হওয়ার পর কুলাউড়া উপজেলার মধ্য দিয়ে আরো উত্তরে গিয়ে হাকালুকি হাওড়ের মধ্য দিয়ে পশ্চিম দিকে ঘুরে গিয়ে ফেঞ্চুগঞ্জের নিকট কুশিয়ারা নদীতে পতিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...