Wednesday, 11 August 2021

ডাহুক নদী

 


ডাহুক নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পঞ্চগড় জেলার এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলার এবং বিহারের কিশানগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১৫০ কিলোমিটার (আনুমানিক), গড় প্রস্থ ৮০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ডাহুক নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৪৯নদীটির দৈর্ঘ্য বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার এই নদীতে প্রচুর নুড়িপাথর, উন্নতমানের বালি কাঁচবালি পাওয়া যায় ব্রিটিশ শাসনামলে এই নদীটি কিছুদিনের মতো বোদা থানা উত্তর দিনাজপুর জেলার সীমানা নির্ধারণের কাজ করেছিলো

 

ডাহুক নদী জলপাইগুড়ি এলাকা থেকে এসে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রওশনপুর গ্রামের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মাত্র ১০ কিলোমিটার প্রবাহিত হবার পর মাঝিপাড়া ক্যাম্পের দক্ষিণ দিক দিয়ে পুনরায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে প্রবেশ করেছে  এরপর উত্তর দিনাজপুর থেকে বিহারের কিশানগঞ্জ জেলায় মহানন্দা নদীতে মিশে গেছে

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...