Tuesday, 17 August 2021

ভুবনেশ্বর নদ


ভুবনেশ্বর নদ বা ভুবনেশ্বর নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর জেলার একটি নদ নদটির দৈর্ঘ্য ২৭ কিলোমিটার, গড় প্রস্থ ৪০ মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ভুবনেশ্বর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৬৭

ভুবনেশ্বর নদীটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়ন এলাকায় প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কৈচাইল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কুমার নদে নিপতিত হয়েছে নদে সারাবছর পানিপ্রবাহ থাকে না এবং শুকনো মৌসুমে নদীটি অনেকটা শুকিয়ে যায় তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় নদটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

বর্তমানে চরভদ্রাসন উপজেলা সদরে বাজারসংলগ্ন ভুবনেশ্বর নদের বিভিন্ন স্থান দখল করে সড়ক দোকানপাট নির্মাণ করা হচ্ছে এর আগে চরভদ্রাসন জামে মসজিদসংলগ্ন ধানহাটা থেকে উত্তরে আলী খানের টিনের দোকানের পাশ দিয়ে নদ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...