Wednesday, 11 August 2021

দড়াটানা-পয়লাহারা নদী

 


দড়াটানা-পয়লাহারা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১৭ কিলোমিটার, গড় প্রস্থ ২৮৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক দড়াটানা-পয়লাহারা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৪১

দড়াটানা-পয়লাহারা নদীটি বাগেরহাট জেলার সদর উপজেলার পৌর এলাকায় প্রবহমান ভৈরব নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর নদীর জলধারা বিমর্ত, ডেমা, তিলিগাতি, পঞ্চকরণ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাহারবুনিয়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে ঘাসিয়াখালী নদীতে নিপতিত হয়েছে নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে এবং ছোটবড় নৌযান চলাচল করে বর্ষাকালে নদীর পানিপ্রবাহ বেড়ে যায় এবং নদীর অববাহিকা বন্যায় প্লাবিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রথম শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...