Monday, 16 August 2021

পটুয়াখালী নদী

 


পটুয়াখালী নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার, গড় প্রস্থ ২৫০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পটুয়াখালী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৪৮

পটুয়াখালী নদীটি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার লাউকাঠি ইউনিয়নে প্রবহমান লোহালিয়া নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা একই জেলার এবং সদর উপজেলার ইটাবাড়িয়া ইউনিয়ন অতিক্রম করে একই জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বুড়িশ্বর-পায়রা নদীতে নিপতিত হয়েছে নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে এবং ছোটবড় নৌযান চলাচল করে তবে বর্ষাকালে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায় এই নদীটির উজানের প্রশস্ততা ভাটির তুলনায় অধিক সমুদ্র উপকূলীয় এলাকায় প্রবাহিত হওয়ায় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...