Wednesday, 11 August 2021
ছোট ঢেপা নদী
ছোট ঢেপা নদী বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার একটি নদী। ছোট ঢেপা নদীর প্রবাহিত পথের দৈর্ঘ্য ৪৮
কিলোমিটার, গড় প্রস্থ ৫০ মিটার এবং গভীরতা ২ মিটার। এই নদী অববাহিকার আয়তন ৮০ বর্গকিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ঘিরনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের
নদী নং ৪৫।
ছোট ঢেপা নদী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাসলাপিয়াল বিল থেকে উৎপন্নহয়েছে। অতঃপর এই নদী দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীতে পতিত হয়েছে। নদীটির পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত পরিসরে পানি প্রবাহিত হয়। এ নদীর ভাটি এলাকার কিছু অংশ ভাঙনপ্রবণ। শুষ্ক মৌসুমে নদীর উজান এলাকা পুরোপুরি শুকিয়ে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
No comments:
Post a Comment