Wednesday, 11 August 2021

নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী

 


নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ৩২ কিলোমিটার, গড় প্রস্থ ১৭৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক নেহালগঞ্জ-রঙমাটিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৪৭

নেহালগঞ্জ-রঙমাটিয়া নদীটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে প্রবহমান আড়িয়াল খাঁ নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা একই জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে খায়রাবাদ নদীতে নিপতিত হয়েছে উজানের তুলনায় ভাটির দিকে এই নদীর প্রশস্ততা অনেক বেশি নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে এবং ছোটবড় নৌযান চলাচল করে সমুদ্র উপকূলীয় এলাকায় প্রবাহিত হওয়ায় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...