Wednesday, 11 August 2021
চিরি নদী
চিরি নদী বাংলাদেশ ও
ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর, জয়পুরহাট ও রাজশাহী বিভাগের নওগাঁ এবং ভারতের দিক্ষিন দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার, প্রস্থ ৫০ মিটার, গভীরতা ২
মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক চিরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৪১। এই নদী অববাহিকার আয়তন ১৫৪ বর্গকিলোমিটার।
চিরি নদী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতমাধব বিল থেকে উৎপত্তিলাভ করেমাত্র ৯ কিলোমিটার বাংলাদেশে প্রবাহিত হয়ে বিরামপুরে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।
নদীটির পানিপ্রবাহ মৌসুমি প্রকৃতির। এই নদীতে জোয়ার- ভাটার প্রভাব নেই। সাধারণত বন্যাও হয় না।
Subscribe to:
Post Comments (Atom)
ঈদ উল ফিতর ২০২৬
ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...
-
মাক্কী সূরা ক্বোরআনের মাক্কী সূরা বলতে মুহম্মদের [ স.] হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে বোঝানো হয়। মুহাম্মদের [স.] হিজরতের সম...
-
একবার সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি একটি স্টেশনারী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, 'ডায়মন্ড বল পেন আছে?' সেলসম্যান মুখের উপ...
No comments:
Post a Comment