পালং নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শরীয়তপুর ও মাদারীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পালং নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৪।
পালং নদীটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকায় প্রবহমান আড়িয়াল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার জয়নগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে আড়িয়াল খাঁ নদীতে নিপতিত হয়েছে। নদীটি বর্তমানে অনেকটা শুকিয়ে গেছে। নদীটির সীমিত পরিসর জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।
No comments:
Post a Comment