Monday, 16 August 2021

পানগুছি নদী

 


পানগুছি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার, গড় প্রস্থ ০১ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পানগুছি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৩

পানগুছি নদীটি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী এলাকায় প্রবহমান বলেশ্বর নদ হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা হোগলাবুনিয়া, মোড়েলগঞ্জ সদর, বলইবুনিয়া,বারইখালী,পুটিখালি,পঞ্চকরন, বহরবুনিয়া অতিক্রম করে একই জেলার ঘষিয়াখালি দরাটানা নদীর মোহনায় নিপতিত হয়েছে নদীটির উজানের অংশ বর্তমানে বাকে বাকে পলিজমে চর জেগে উঠেছে প্রায় নদীটির ভাটিতে এখনও নদী ভাঙ্গন অব্যাহত আছে নদীটি জোয়ার ভাটার প্রবাহে প্রবাহিত

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...