Monday, 16 August 2021

পান্ডব নদী

 


পাণ্ডব নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল  পটুয়াখালী জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ১৫৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক পাণ্ডব নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৫২ বর্তমানে এই ছোট্ট নদীতে পেয়ারপুর নামক স্থানে একটি ব্রিজ হওয়ায় নদীর নাব্যতা কমে গিয়ে দুই পাশে চর পড়ে গিয়ে নদীটি এখন অনেক ছোট হয়ে গেছে

পাণ্ডব নদীটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া দুধল ইউনিয়ন এলাকায় প্রবহমান নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা কবাই, কলসকাঠী ইউনিয়ন অতিক্রম করে বুড়িশ্বর-পায়রা নদীতে নিপতিত হয়েছে নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত বর্তমানে নদিটি মৃত প্রায়

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...