Wednesday, 7 September 2022

জ্যোৎস্না শিকারে চন্দ্রগ্রস্থ যুবক আবার কাম শিকারে শিকার হয়।

 সমুদ্রের বিষণ্নতম বাতাসে নোনা নোনা সুর

ক্যানাবিসের ধোঁয়াশা ধোঁয়াশা চোখে
যুবক জ্যোৎস্না ধরতে শুণ্যে হাতায়....
যুবক আকাশ পানে চায়
আকাশের চাঁদটা বেশিক্ষণ চাঁদ থাকে না।
কান্দুপট্টির খানকি মাগীর উদ্ধত স্তনের লাহান
মোচড় দিয়া জাগে
নেশাক্ত বোঁটায় কাম ঝইরা ঝইরা পড়ে
জ্যোৎস্নাগুলান কামাসক্ত হয়ে উঠে
তির তির করে লাফায়
ছেনালি করে যায় তীব্র আবেগে।
যুবক জ্যোৎস্না শিকারে যায়
কান্দুপট্টির খানকি মাগীর উদ্দাম কামে
কামাসক্ত জ্যোৎস্নায় যুবক নিজেকে হারায়।
যুবক হারাতে চেয়েছে বহুকাল।
অতঃপর
জ্যোৎস্না শিকারে চন্দ্রগ্রস্থ যুবক
আবার কাম শিকারে শিকার হয়।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...