Wednesday, 7 September 2022

নিশ্চিত সে পূর্বজন্মা লুসিফার!

 অতঃপর সে লিলিথের নাভিতে রক্তলাল গোলাপ রাখে,

মন্ত্রপাঠের সাথে তপ্ত মোম গলিয়ে ফেলতে থাকে
ফুলের চারপাশে, নাভির চারপাশে।
লিলিথের শ্বাস ভারি হয়...
গলন্ত মোম! নাভীর চারপাশে?
হ্যাঁ, মোমের তাপে বেচারি লিলিথ চমকে চমকে ওঠে
যন্ত্রণায়, কাতরায়.. এঁকেবেঁকে যায়..
গোঙানির শব্দে বাতাস ভারি হয়
তৃষ্ণার্ত লিলিথের শুকনো ঠোঁট খরখরে হয়ে উঠে;
জল পিপাসায়, লিলিথ কাতরায়!!
তবুও তার মায়া হয় না। সে বলে তৃষ্ণা বাড়ুক।
নিশ্চিত সে পূর্বজন্মা লুসিফার!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...