Wednesday, 7 September 2022

সিগ্রেট কাব্য

 আমাকে দেখলে আপনে সিগ্রেটে

এত লম্বা টান দেন কেন?
কমু না।
কইতে হবে।
রমণীর লগে মিথ্যা কই না। মিথ্যা না কইলে লুকে অসভ্য কইবে।
সকল সভ্যতা দিয়াও আপনার অসভ্যতা ঢাকা যাইবে না। কয়ে ফেলান।
আপনারে দেখলে সিগ্রেট আর সিগ্রেট থাকেনা, আপনেই সিগ্রেট হয়ে যান আর ফিল্টার হয়ে যায় অন্য কিছু।
অন্যকিছু কী?
কওয়া যাবে না, লুকে কামাসক্ত কইবে।
আপনেতো কামাসক্তই। ভন্ড কবিদের মত মিথ্যা কওনের দরকার নাই।
শইলকে যখন সিগ্রেট বানাইছেন, ফিল্টারের খবর চাই।
আমার ঠোঁট?
না।
কানের লতি?
না।
চিবুক?
না।
আমার বুক?
না।
তাহলে??
আমি আসলে....
আসলে কী?
আমি আসলে অমসৃণ
ধারালো
খরখরে
পাহাড়চূড়া চুম্বিয়ে আগ্নেয়গিরি জাগাতে চাই, অগ্ন্যুৎপাত ছাড়া আমার নেশা নাই।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...