Wednesday, 7 September 2022

কাঁঠালচাঁপার সন্ধ্যা

 সেই সব

ঘোর ঘোর
ঘোরলাগা সন্ধ্যায়...
বৃষ্টি নামলেই
তার শইলভর্তি কাঁঠালচাঁপা জন্ম নিতো।
আমি
জন্মান্তরের পাপে দগ্ধ
গন্ধকাতর সর্পবংশ
বর্ষা এলে
সফেদ সফেদ জ্যোৎস্না ভাঙতাম
কাঁঠালচাঁপার বনে।
সে এক অন্য জীবনের গল্প
আলো - আঁধারিতে,
আবেগের সায়াহ্নে, নিষিদ্ধ সব পরিব্রাজন।
সেখানে ছিল জ্যোৎস্না ও জোনাকিরা
ছিল বাতাসভর্তি কাঁঠালচাঁপা।
সেইসব
ঘোর ঘোর
ঘোরলাগা সন্ধ্যায়..
বৃষ্টি নামলেই আমি বুকভরে গন্ধ নিতাম
জ্যোৎস্না জোনাকি আর বাতাসভর্তি কাঁঠালচাঁপার বনে।
আসলে ভালোবাসার গল্পগুলো এমনই
হারিয়ে যায় অসময়ে
শুধু বাতাসভর্তি গন্ধ রেখে যায়।
গন্ধরা পোড়ায়, বর্ষা এলেই
সুখফড়িঙ এর পাখনা পোড়ায়।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...