Wednesday, 7 September 2022

দহনকাল

 যুবক সিদ্ধি খায়

যুবক সেক্সটিং এ মজে
রাইত নামে, গভীর রাইত
হাজার বছরের পুরান রাইত।
যুবক ক্যানাবিসের ধোঁয়ায় উষ্ণতা খোঁজে,
লাল নীল ছবি, হলুদ -গোলাপি পর্ন, চটিতে হারায়।
যুবক বিস্ফোরণে বিস্ফোরণে ক্লান্ত হতে চায়,
রাইত আরো গভীর হয়
হাজার বছরের নিষিদ্ধ রাইত।
ধুনে ধুনে মগ্ন যুবক
বিস্ফোরিত হয় স্বমেহনের তীব্র সুখে।
যুবক ক্লান্ত হতে চায়,
যুবকের আরো ক্লান্তি চাই;
যুবক ঘুমায় না বহুকাল।
রাইত যত গভীর হয়, যুবকের ঘুম পালায়।
নিউরনে - নিউরনে,
শইলে - শইলে
তীব্র ক্লান্তি,
অবশ অবশ অবসাদ।
যুবকের ঘুম আসে না, যুবক ঘুমায় না বহুকাল।
যুবক জেগে থাকে ক্লান্তিতে,
যুবক জেগে থাকে অবসাদে।
শুধু নষ্ট সময়ের নষ্ট গল্পে
অভিশপ্ত যুবকের বুকে জেগে থাকে রাইত;
হাজার বছরের নিষিদ্ধ যত রাইত..।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...