Sunday, 15 October 2017

বাঙালী নারী মানে বুঝতাম আটপৌরে শাড়ি

বাঙালী নারী মানে বুঝতাম আটপৌরে শাড়ি
ঠিকানা তাদের ছিল কেবল, ঘর দোর আর বাড়ি।
৬টায় উঠে বাসন মেজে চাল ফুটাতো বসে
রাত ১০ টায় শুতো যখন, স্বামী তাকাতো হেসে।


সারাদিনের কষ্টের পরও সর্ভিস দিতে হবে
সেই দিন রাত এখন কিন্তু সবই গেছে উবে।

এখন তারা শাড়ি ছেড়ে দিচ্ছে ছেড়ে বাড়ি
যোগ্যতার মাপকাঠিতে কামায় টাকা কড়ি।


প্রধান মন্ত্রী বা বিরোধী সব পদেই নারী
বুঝিনা ভাই কি হচ্ছে ঘুরছে দুনিয়া দারী।
ব্যস্ত এখন তাই ছাড়ছি নারীর বন্দনা
নারীরা ভাই রাগ নিয়েন না বিষয়টা মন্দ না।


No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...