Wednesday, 8 February 2017

বিজ্ঞান মানুষকে শুধুই জৈবিক সমস্যার সমাধান দিতে পারে ; মানবিকতার না !!



মনে করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে আপনি ফার্মেসীতে গেলেন তারা আপনাকে এন্টিবায়োটিক আইড্রপ দেয়ার পর চোখ ভাল হয়ে গেল... !!!
দুদি পর ঘুম থেকে উঠে দেখলেন আপনি কথা বলতে পারছেন না... শীতে গলা বসে গেছে... আপনি আবার ফার্মেসীতে গেলেন কাশির শিরাপ খাবার পর ফুরফুরে কথা বলতে শুরু করলেন... !!!
একদিন কোন এক্সিডেন্টে আপনার হাত কেটে রক্ত একাকার... ফার্মেসীতে গেলেন ; ক্ষতস্থান ড্রেসিং করার পর রক্ত পড়া বন্ধ !!!
টু দা পয়েন্ট ইজ... আপনি যখন চোখ দিয়ে অশ্লীল কিছু দেখবেন সেই রোগের কোন আইড্রপ ফার্মেসীতে পাবেন না গলা বসে গেলে কাশির শিরাপ খাবার পর আবার কথা বলতে শুরু করলেন...
কিন্তু কথা দিয়ে যখন মানুষকে আক্রমণ করা হয় ; পেছনে গীবত করা হয় সেই রোগের কোন শিরাপ ফার্মেসীতে রাখা নেই...
এরকম একটা শিরাপ থাকার দরকার ছিল !
অসুস্থ হাত সুস্থ করার চাইতেও বেশি দরকার ছিল ; পাপের হাত সুস্থ করা
...... পৃথিবীর আজন্ম আফসোস ; বিজ্ঞান মানুষকে শুধুই জৈবিক সমস্যার সমাধান দিতে পারে ; মানবিকতার না !!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...