Wednesday, 8 February 2017

আমি এমন একজন মানুষ যে জীবনের তিন- চতুর্থাংশ কাটিয়েছি পরিবারের বাইরে



আমি এমন একজন মানুষ যে জীবনের তিন- চতুর্থাংশ কাটিয়েছি পরিবারের বাইরে প্রয়োজনে অপ্রয়োজনে৷ তাই হয়ত বুঝতে পারিনা পারিবারিক সামাজিক রীতিনীতি, দায়বদ্ধতা৷ আমার নিজেকে বেশ অসামাজিক জীব বলে মনে হয়৷ তাই মাঝেমাঝে মনে হয় জীবনের এই সময়ে এসে প্রেম, ভালবাসা, ভাললাগা, মায়া, মমতার মতো অনুভুতিগুলো আমার থাকতে নেই কেউ তো কোথাও বসে নেই আমার জন্য, আমার পথ চেয়ে; না ভাই, না বোন, না মা, না বাবা, না প্রেমিকা, না জীবনসংগী কেউ বসে নেই, কেউ বসে নেই৷ এসকল অনুভুতিগুলো আমার জন্য নিতান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না!

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...