Wednesday, 1 February 2017

আমি স্বাভাবিক ভাবে পশু পাখি দের অনেক ভালোবাসি



আমি স্বাভাবিক ভাবে পশু পাখি দের অনেক ভালোবাসি ওদের জন্য অনেক কিছু করতে ইচ্ছে হয়। সত্যি বলতে যখন দেখি একটি হাড্ডিসার কুকুর ডাস্টবিন থেকে খূব কষ্ট করে ওর খাবার খুঁজে ফিরছে তখন আমি মূর্ত হয়ে দেখি আর কষ্টে আমার বূকে ব্যাথা হয় আমি কি পারিনা ওদের খাবারের জোগাড় করতে ...যখন কোন উত্তর পাইনা নির্লিপ্ত পায়ে আমি হেঁটে চলি। নিজেকে খুব স্বার্থপর মনে হয় । কেবলই মনে হয় আমি হয়তো মানুষ নই হয়তো কোন অমানুষ । জানি দুঃখী মানুষের মুখে দু মুঠো ভাত দিতে আমারা অপারগ কিন্তু ওরা তো কারো না কারো কাছ থেকে পায় অথচ পথের কুকুর গুলো বিড়াল গুলো ওদের দেবার কেও নেই । জানিনা ওদেরকেই মাঝে মাঝে কেন আমার অনেক অনেক বেশি আপন লাগে, কেননা ওদের দেখে আমার কষ্ট গুলো ভূলে যাই । এর নাম ভালোবাসা নয় তো? যদি হয় তাহলে আমি ওদের অনেক অনেক বেশি ভালোবাসি।

No comments:

Post a Comment

ঈদ উল ফিতর ২০২৬

 ঈদের আনন্দ মানেই পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য সময়। তবে এই ঈদটা যেন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে—কারণ এই ...